ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কংগ্রেসের নিয়ন্ত্রণ হারিয়ে চাপে ট্রাম্প কারিগরি জটিলতায় বাড়ল এইচএসসি খাতা চ্যালেঞ্জের সময় ডিসেম্বরেই কোনো আপার এই দেশে আসার সুযোগ নেই: নাহিদ ইসলাম এবিজি স্পোর্টস সিটিতে দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ পঞ্চগড়ে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত প্রতিবাদের মুখে অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি সাংবাদিক লিয়াকত হোসাইন লায়নের পিতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭ ষড়যন্ত্রকারীদের একে একে জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের পরাজিত শক্তিই ২৪-এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তি: প্রতিমন্ত্রী অমিত

কারিগরি জটিলতায় বাড়ল এইচএসসি খাতা চ্যালেঞ্জের সময়

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৪৫:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কারিগরি ও অনলাইন সমস্যার কারণে নির্ধারিত সময়ে খাতা চ্যালেঞ্জের আবেদন করতে না পারা শিক্ষার্থীদের জন্য আবেদনের সময় বাড়িয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে।

শনিবার (৭ নভেম্বর) রাত ১০টার দিকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে সই করেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত কারিগরি বা অনলাইন ত্রুটির কারণে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন প্রক্রিয়া বিঘ্নিত হয়। এতে অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারেননি।

শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টদের বিষয়টি বিবেচনায় নিয়ে আবেদনের সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে ৭ নভেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদনের সুযোগ থাকলেও এখন তা বাড়িয়ে ৮ নভেম্বর দুপুর ১২টা করা হয়েছে।

১০ লাখের বেশি আবেদন জমা

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হয় গত ১ নভেম্বর। ৭ নভেম্বর ছিল আবেদনের নির্ধারিত শেষ দিন।

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী আবেদন করেছেন। তাঁদের অনেকে একাধিক বিষয় ও পত্রের জন্য আবেদন করায় মোট আবেদনের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি।

সময়সীমা বাড়ানোর ফলে কারিগরি জটিলতায় আবেদন করতে না পারা শিক্ষার্থীরা নতুন নির্ধারিত সময়ের মধ্যে খাতা চ্যালেঞ্জের সুযোগ পাবেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কারিগরি জটিলতায় বাড়ল এইচএসসি খাতা চ্যালেঞ্জের সময়

সংবাদ প্রকাশের সময় : ১২:৪৫:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬