ঢাকা ১১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডেঙ্গুর দাপট ঢাকার বাইরে বেশি—আক্রান্ত লাখ ছাড়াল সরকারি স্কুলে ভর্তি নীতিমালা প্রকাশ, প্রথম শ্রেণিতে লটারি—দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা সৌদিতে হুথি হামলায় নিরাপত্তা সংকট, বাঙ্কার-সুরক্ষিত প্রাসাদে যুবরাজ! ইসলামপুরে ২০ কেজি গাঁজাসহ মাদককারবারী গ্রেপ্তার ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে ১৫০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার বিএনপিকে ভূতে ধরেছে, রাষ্ট্রপতিকে পুকুল বানিয়ে রেখেছে কুলাউড়া নার্সারি পুঞ্জির পানগাছ কর্তনের প্রতিবাদে মানববন্ধন ঋণখেলাপিদের তথ্য চেয়ে ইসির চিঠি এসএসসিতে দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে পরীক্ষা: শিক্ষামন্ত্রী

সরকারি স্কুলে ভর্তি নীতিমালা প্রকাশ, প্রথম শ্রেণিতে লটারি—দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৫৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে ডিজিটাল লটারি পদ্ধতি বহাল থাকছে। তবে দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী নির্বাচন করা হবে ভর্তি পরীক্ষার মাধ্যমে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ নীতিমালা প্রকাশ করে। এতে সই করেছেন মন্ত্রণালয়ের সরকারি মাধ্যমিক-১ শাখার উপসচিব তানিয়া ফেরদৌস।

প্রথম শ্রেণিতে ডিজিটাল লটারি

নীতিমালায় বলা হয়েছে, প্রথম শ্রেণিতে ভর্তির জন্য বাধ্যতামূলকভাবে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করতে হবে। আবেদনের সময় একজন শিক্ষার্থী পছন্দক্রম অনুযায়ী সর্বোচ্চ পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম দিতে পারবে।

তবে কোনো ডাবল শিফটের বিদ্যালয়ের উভয় শিফটে ভর্তির পছন্দ দিলে সেটিকে দুটি বিদ্যালয়ে পছন্দক্রম দেওয়ার সমতুল্য হিসেবে বিবেচনা করা হবে। একই প্রতিষ্ঠানে একাধিক আবেদন করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর সব আবেদন বাতিল করা হবে।

কেন্দ্রীয়ভাবে লটারি পরিচালনা করবে মাউশি

প্রথম শ্রেণিতে ভর্তির ডিজিটাল লটারিসহ ভর্তি-সংক্রান্ত সব কার্যক্রম কেন্দ্রীয়ভাবে পরিচালনা করবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

নীতিমালায় বলা হয়েছে, ভর্তি কমিটির সদস্যদের উপস্থিতিতে লটারি কার্যক্রম সম্পন্ন করতে হবে। পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

থাকবে অপেক্ষমাণ তালিকা

লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকার পাশাপাশি শূন্য আসনের সমানসংখ্যক শিক্ষার্থী নিয়ে অপেক্ষমাণ তালিকা তৈরি করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচিত কোনো শিক্ষার্থী ভর্তি না হলে অপেক্ষমাণ তালিকা থেকে পর্যায়ক্রমে শিক্ষার্থী ভর্তির ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশিত নীতিমালায় প্রথম শ্রেণিতে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচনের বিধান বহাল রাখা হয়েছে। অন্যদিকে, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য রাখা হয়েছে পরীক্ষা পদ্ধতি।

ভর্তি কার্যক্রমের পরবর্তী সময়সূচি ও বিস্তারিত নির্দেশনা জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুসরণ করতে হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সরকারি স্কুলে ভর্তি নীতিমালা প্রকাশ, প্রথম শ্রেণিতে লটারি—দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা

সংবাদ প্রকাশের সময় : ১০:৫৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬