ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপিকে ভূতে ধরেছে, রাষ্ট্রপতিকে পুকুল বানিয়ে রেখেছে কুলাউড়া নার্সারি পুঞ্জির পানগাছ কর্তনের প্রতিবাদে মানববন্ধন ঋণখেলাপিদের তথ্য চেয়ে ইসির চিঠি এসএসসিতে দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে পরীক্ষা: শিক্ষামন্ত্রী ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি, নিরাপত্তায় সিসিটিভি শেষ তুলির আঁচড়ে দুর্গাপ্রতিমায় প্রাণ, উৎসবের অপেক্ষায় ইসলামপুর নোয়াখালীতে হাসপাতালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরি চাহিদা মিটিয়ে ডিম রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বিশ্বব্যাংক থেকে ১০ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী প্রবাসীদের হয়রানি নিরসনে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা, শিগগিরই চালু

কুলাউড়া নার্সারি পুঞ্জির পানগাছ কর্তনের প্রতিবাদে মানববন্ধন

এলিসন সুঙ, মৌলভীবাজার
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৪৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের নার্সারী খাসিয়া পুঞ্জিতে দুর্বৃত্তদের দ্বারা ৮ হাজার অধিক ফলবান পানগাছ কেটে ফেলার প্রতিবাদে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও পাঁচ দফা দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। 

বাংলাদেশ আদিবাসী ফোরাম মৌলভীবাজার জেলা শাখা, কুবরাজ আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠন, খাসি স্টুডেন্ট ইউনিয়ন, বৃহত্তর সিলেট আদিবাসী অধিকার সুরক্ষা নাগরিক কমিটি এবং ‘ধরিত্রী রক্ষায় আমরাথ (ধরা)-এর যৌথ উদ্যোগে মঙ্গলবার (১৩ অক্টোবর)বেলা ১১টায় মৌলভীবাজার প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি প্রতিবাদী মিছিল সহকারে জেলা প্রশাসক কার্যালয় ও জেলা পুলিশ সুপার কার্যালয়ে গিয়ে পাঁচ দফা দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করা হয়।

এই পাঁচ দফা দাবিনামাগুলো হলো:

১. অবিলম্বে নার্সারী পুঞ্জিতে ৮ হাজার পানগাছ কাটার সাথে জড়িত দুর্বৃত্তদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। ক্ষতিগ্রস্ত ১২টি পানচাষী পরিবারগুলোর পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে।

২. আদিবাসী পানচাষীদের অধিকার ও জানমালের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আদিবাসী বিরোধী প্রোপাগান্ডা বন্ধ করা এবং আইনী স্বীকৃতি প্রদানের মাধ্যমে ঐতিহ্যগত ভূমি থেকে বঞ্চিত ও উচ্ছেদের ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।

৩. পান, সুপারীসহ বিভিন্ন ফসল চুরি প্রতিরোধে চিহ্নিত চোর, সন্ত্রাসী ও আদিবাসী বিদ্বেষীদের শক্তিশালী পুলিশী তৎপরতা জারি রাখতে হবে। চুরির সাথে জড়িত অধরাধীদের সনাক্ত করা এবং আইনের আওতায় আনতে হবে।

৪. পানজুমে গবাদিপশুর অবাধ বিচরণ ও ফসল নষ্ট করার প্রতিরোধে স্থানীয় ইউনিয়ন পরিষদ, উপজেলা প্রশাসন, প্রাণিসম্পদ বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে কার্যকর পদক্ষেপ গ্রহন করতে হবে। ৫. স্থানীয় বাঙ্গালীদের মধ্যে আদিবাসী বিদ্বেষ দূর করে সম্প্রীতির বন্ধন দৃঢ় করা এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার লক্ষ্যে ব্যাপক সামাজিক, রাজনৈতিক, প্রশাসনিক উদ্যোগ গ্রহন করতে হবে।

এই মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ বাংলাদেশ আদিবাসী ফোরাম মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ফ্লোরা বাবলি তালাং-এর সভাপতিত্বে এবং মানবাধিকার কর্মী হেলেনা তালাং-এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) সিলেটের সদস্য সচিব আব্দুল করিম কিম,ভয়েস অব রিভার মনু-র প্রধান নির্বাহী আসম ছালেহ সুহেল, বৃহত্তর সিলেট আদিবাসী অধিকার সুরক্ষা নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট ডাডলি ডেরিক প্রেন্টিস ও সদস্য সচিব অ্যাডভোকেট আবুল হাসান, বাংলাদেশ আদিবাসী ফোরাম মৌলভীবাজার জেলার সহ-সভাপতি নারায়ন কুর্মী, বাংলাদেশ  চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি পংকজ কন্দ, মুন্ডা সমাজ কল্যাণ পরিষদ বৃহত্তর সিলেটের সাধারণ সম্পাদক লক্ষন মুন্ডা,সামাজিক ও সংবাদকর্মী মি:এলিসন সুঙ,লাউয়াছড়া পুঞ্জির মান্ত্রী ফিলা পতমী, খাসি স্টুডেন্ট ইউনিয়নের সাধারণ সম্পাদক লান্ছার তংপের, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সভাপতি বিশ্বজিৎ নন্দী ও সাধারণ সম্পাদক রাজিব সূত্রধর, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) মৌলভীবাজার জেলার ইনচার্জ উজ্জল রায়, ফাদার যোসেফ গমেজ সহ স্থানীয় আদিবাসী নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর দিবাগত রাতে নার্সারী পুঞ্জিতে দুর্বৃত্তরা রাতের আঁধারে পানের জুমে প্রবেশ করে ১০টি খাসিয়া ও গারো পরিবারের প্রায় ৮ হাজারের অধিক ফলবান পানগাছ কেটে ফেলে। এতে আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। এই বর্বরোচিত ঘটনার পর থেকে পুঞ্জিতে বসবাসরত  খাসিয়া ও গারোদের জীবিকা চরম হুমকির মুখে পড়েছে এবং স্থানীয় আদিবাসী পরিবারগুলোর মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুলাউড়া নার্সারি পুঞ্জির পানগাছ কর্তনের প্রতিবাদে মানববন্ধন

সংবাদ প্রকাশের সময় : ১০:৪৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬