ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে ১৫০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার বিএনপিকে ভূতে ধরেছে, রাষ্ট্রপতিকে পুকুল বানিয়ে রেখেছে কুলাউড়া নার্সারি পুঞ্জির পানগাছ কর্তনের প্রতিবাদে মানববন্ধন ঋণখেলাপিদের তথ্য চেয়ে ইসির চিঠি এসএসসিতে দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে পরীক্ষা: শিক্ষামন্ত্রী ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি, নিরাপত্তায় সিসিটিভি শেষ তুলির আঁচড়ে দুর্গাপ্রতিমায় প্রাণ, উৎসবের অপেক্ষায় ইসলামপুর নোয়াখালীতে হাসপাতালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরি চাহিদা মিটিয়ে ডিম রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বিশ্বব্যাংক থেকে ১০ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী

লক্ষ্মীপুরে মামুনুল হক

বিএনপিকে ভূতে ধরেছে, রাষ্ট্রপতিকে পুকুল বানিয়ে রেখেছে

লক্ষ্মীপুর প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৪৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ খেলাফত মজলিস এর আমীর আল্লামা মামুনুল হক বলেছেন বিএনপিকে ভূতে ধরেছে যে ভূত শেখ হাসিনা কে ধরেছিল। বিএনপি রাষ্ট্রপতিকে পুতুল বানিয়ে রেখেছে। নির্বাচন কমিশন কে নিরপেক্ষ থাকতে দিচ্ছেনা। দলীয় ব্যক্তিকে সচিব পদে রেখেছে তারা। দেশে তেল নেই, গ্যাস নেই ও বিদ্যুতের সংকটের কারণে শত শত পোশাক কারখানা বন্ধ। উৎপাদন ব্যহত হওয়ার কারণে অনেক পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। অনেকের উৎপাদন ৩ ভাগের এক ভাগ হচ্ছে। উৎপাদন কম ও ব্যয় বেশী হওয়ার কারণে ভারতের সাথে আন্তজার্তিক বাজারে টিকতে পারছেনা দেশের পোশাক কারখানা গুলো।

তিনি ১৩ অক্টোবর (মঙ্গলবার) বিকেলে লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে গণভোটের রায় বাস্তবায়ন, কুরআন বিরোধী হেবা আইন বাতিল, গ্যাস ও পানি নিরাপদ নিরবচ্ছিন্ন সরবরাহ, দেশ ব্যাপি আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে বাংলাদেশ খেলাফত মজলিস জেলা শাখার আয়োজনে নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক আরও বলেন,জুলাই সনদ বাস্তবায়ন না হলে দেশে আরও একটি গণঅভ্যুথান তৈরি হবে। তিনি বলেন দেশে যে হারে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে যদি যথাযথ ব্যবস্থা গ্রহন করা না হয়। তা হলে বিশৃঙ্খলা তৈরি হবে। বিএনপি ক্ষমতা আসার পর জুলাই সনদ বাস্তবায়নে কোন কার্যকর ব্যবস্থা নেয়নি। ৭০% মানুষকে অবজ্ঞা করেছে অসম্মান করেছে। ক্ষমতা কুক্ষিগত করে রাখতে বিচার বিভাগসহ সকল গুরুত্বপূর্ণ স্থানে সংস্কার করেনি। জনগণের অধিকার প্রতিষ্ঠায় তাদের এ ধরনের আন্দোলন চলবে বলে জানান তিনি।

খেলাফত মজলিস এর জেলা সভাপতি মাওলানা লোকমান হোসেন এর সভাপতিত্বে এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস এর মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, গাজীপুর জামিয়া মাহমুদিয়া মাদ্রাসার শায়খুল হাদিস মুফতি আব্দুল মতিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, বাংলাদেশ খেলাফত মজলিস এর সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমাদ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মুহাম্মদ আব্দুল আজিজ, বাংলাদেশ খেলাফত যুব মজলিস এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা জাহিদুজ্জামান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লক্ষ্মীপুরে মামুনুল হক

বিএনপিকে ভূতে ধরেছে, রাষ্ট্রপতিকে পুকুল বানিয়ে রেখেছে

সংবাদ প্রকাশের সময় : ১০:৪৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬