ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মা ইলিশ রক্ষায় জেলেদের প্রতি আহ্বান, নিষেধাজ্ঞা অমান্য করলে ব্যবস্থা

ঝালকাঠি প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৩৮:০৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে নিষেধাজ্ঞার সময় নদীতে মাছ ধরা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ঝালকাঠির জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় আইন অমান্য করে ইলিশ শিকার করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও সতর্কবার্তা দেওয়া হয়েছে।

মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে সোমবার বিকেলে ঝালকাঠি শহরের কলাবাগান এলাকায় স্থানীয় মৎস্যজীবীদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। এতে আরও বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন, জেলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক প্রণব কুমার বিশ্বাস, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আককাস শিকদার এবং সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা।

সভায় বক্তারা বলেন, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখা গেলে ইলিশের উৎপাদন বাড়বে। এর সুফল দীর্ঘ মেয়াদে মৎস্যজীবীরাও পাবেন। তাই জাতীয় স্বার্থে নিষেধাজ্ঞার সময় নদীতে মাছ ধরা থেকে বিরত থাকা জরুরি।

মৎস্যজীবীদের আইন মেনে চলার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, মা ইলিশ সংরক্ষণ শুধু প্রশাসনের দায়িত্ব নয়; এ কাজে জেলেদেরও সক্রিয় সহযোগিতা প্রয়োজন। নিষেধাজ্ঞা কার্যকর করতে সবাইকে সচেতন হতে হবে এবং আইন লঙ্ঘন করে মাছ শিকার থেকে বিরত থাকতে হবে।

সভায় মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে স্থানীয় মৎস্যজীবীদের সহযোগিতা কামনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মা ইলিশ রক্ষায় জেলেদের প্রতি আহ্বান, নিষেধাজ্ঞা অমান্য করলে ব্যবস্থা

সংবাদ প্রকাশের সময় : ০৮:৩৮:০৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬