ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে নসিমন চুরির অভিযোগে গণপিটুনিতে একজন নিহত

শহিদুল ইসলাম দইচ যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০২:০১:১১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ২২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোর সদর উপজেলার চান্দুটিয়া গ্রামে ইঞ্জিনচালিত নসিমন চুরির অভিযোগে গণপিটুনিতে মিজানুর রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় বিল্লাল নামে আরও একজন খালে পড়ে নিখোঁজ রয়েছেন। অন্যদিকে, মনিরুজ্জামান নামে একজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে চান্দুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান ঝিকরগাছা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের খায়রুলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে তিন ব্যক্তি চান্দুটিয়া গ্রামে প্রবেশ করেন। পরে একটি নসিমন চুরি করে পালানোর সময় স্থানীয় লোকজন তাঁদের ধাওয়া করেন। একপর্যায়ে তাঁরা চান্দুটিয়া সুইস খালের দিকে পালানোর চেষ্টা করেন। এ সময় মিজানুর রহমানকে ধরে গণপিটুনি দেন গ্রামবাসী। এতে তিনি গুরুতর আহত হন। অন্যদিকে, মনিরুজ্জামান ও বিল্লাল পানিতে পড়ে যান। পরে মনিরুজ্জামানকে আটক করা হলেও বিল্লালের সন্ধান পাওয়া যায়নি।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, চুরির ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে রোববার সকালে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে মিজানুর রহমানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, মনিরুজ্জামানকে আটক করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে, পুলিশের তথ্যের ভিত্তিতে নিখোঁজ বিল্লালকে উদ্ধারে অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস। তাঁদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যশোরে নসিমন চুরির অভিযোগে গণপিটুনিতে একজন নিহত

সংবাদ প্রকাশের সময় : ০২:০১:১১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬