আত্মগোপনে থেকেও রক্ষা হলো না যুবলীগ নেতার, পুলিশের হাতে গ্রেফতার
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৫:৫১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখা ইউনিয়ন পরিষদের সদস্য ও যুবলীগ নেতা শাহজান মেম্বারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সদর মডেল থানার (ওসি-তদন্ত) শফিকুর রহমান। এর-আগে, শুক্রবার গভীর রাতে পুলিশ পাশ্ববর্তী নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানা পুলিশ শাহাজাহান মেম্বারকে আটক করে পরে লক্ষ্মীপুর জেলা পুলিশের কাছে হস্তান্তর করেন।
থানা সূত্রে জানা যায়, আওয়ামীলীগের পতনের পর থেকে শাহাজাহান মেম্বার এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। সোনাইমুড়ী তার নিকটতম আত্মীয় মৃত্যুর সংবাদ পেয়ে ওই বাড়িতে গেলে সেখানে পুলিশ তাকে আটক করে। নোয়াখালী পুলিশ বিষয়টি লক্ষ্মীপুর পুলিশ সুপারকে জানান। পরে লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশ গিয়ে শাহজাহানকে গ্রেপ্তার করে নিয়ে আসে।
ওসি তদন্ত শফিকুর রহমান আরও জানান, শাহজান মেম্বারকে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে।
























