ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোনালদোকে সাময়িক নিষিদ্ধ, তদন্তে পর্তুগাল ফেডারেশন দুমকি উপজেলা ফিজিক্যাল টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বশিরুল, সম্পাদক মনিরুল ডেঙ্গুর প্রকোপে মৃত্যুর মিছিল থামছে না, আরও ৪ মৃত্যু ২০৩০ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের দিল্লিতে বিক্ষোভ ঘিরে উত্তেজনা, মমতা-কেজরিওয়ালসহ একাধিক বিরোধী নেতা আটক ভোটচুরির অভিযোগে দিল্লিতে আটক মমতা ফ্যামিলি কার্ড বিতরণে নির্ভুল তথ্য সংগ্রহে রাণীশংকৈলে প্রশিক্ষণ শুরু রাণীশংকৈলে ৫৫ পূজামণ্ডপের নিরাপত্তায় প্রস্তুতি সভা ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৮৬ প্রশ্নফাঁসের অভিযোগে স্থগিত যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা ১৬ অক্টোবর

দুমকি উপজেলা ফিজিক্যাল টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বশিরুল, সম্পাদক মনিরুল

দুমকি( পটুয়াখালী) প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৩৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর দুমকি উপজেলা ফিজিক্যাল টিচার্স অ্যাসোসিয়েশনের আগামী দুই বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে দুমকি একে মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক মো. বশিরুল আলম সভাপতি এবং চরবয়ড়া মাধ্যমিক বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক মো. মনিরুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা বেসরকারি স্কুল ও কলেজ শিক্ষক সমিতির কার্যালয়ে আয়োজিত সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে প্রকাশ্যে প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও শরীরচর্চা শিক্ষক মোসাম্মৎ খাদিজা বেগম। প্রধান অতিথি ছিলেন দক্ষিণ বঙ্গ কৃষি ও কারিগরি ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. জসিম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা বেসরকারি কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মো. জামাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কাজী মাকসুদুর রহমান ও সম্পাদক মো. আব্দুল জব্বার হাওলাদার, সরকারি হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান, সরকারি জনতা কলেজের অধ্যাপক আসাদুজ্জামান ও অধ্যাপক শহিদুল ইসলাম, চরবয়ড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল হোসেন এবং উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম খান।

এ সময় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষক এবং শরীরচর্চা শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

নবগঠিত কমিটিতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন চরগরব্দী ইসলামিয়া দাখিল মাদ্রাসার শরীরচর্চা শিক্ষক মো. আলীনূর খন্দকার। সাংগঠনিক সম্পাদক হয়েছেন দুমকি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শরীরচর্চা শিক্ষক মো. শহিদুল ইসলাম।

এ ছাড়া অর্থ সম্পাদক পদে দুমকি নাসিমা কেরামত আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক বিথী বেগম, দপ্তর সম্পাদক পদে দুমকি ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসার শরীরচর্চা শিক্ষক মো. সোহরাফ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সাতানী আমির উদ্দিন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক শারমিন নাহার এবং ক্রীড়া সম্পাদক পদে পাঙ্গাশিয়া মমতাজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক মো. হানিফ সিকদার নির্বাচিত হয়েছেন।

সভায় নবনির্বাচিত নেতাদের আগামী সাত দিনের মধ্যে কমিটির বাকি পদগুলো পূরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দুমকি উপজেলা ফিজিক্যাল টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বশিরুল, সম্পাদক মনিরুল

সংবাদ প্রকাশের সময় : ০৭:৩৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬