ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা উত্তর জামায়াতের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল

একটি ভোট হারাম, আরেকটি হালাল হয় কীভাবে

লক্ষ্মীপুর প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৩৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানিয়ে ঢাকা উত্তর জামায়াতে ইসলামীর সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, “একটি ভোট যদি হারাম আরেকটি ভোট হালাল হয় কীভাবে? সরকার নির্বাচিত হয়ে নতুন করে সংকট শুরু করেছে। ‘হ্যাঁ’ ভোটকে যদি আপনারা না মানেন, তাহলে এ সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে।”

রোববার (১১ অক্টোবর) সকালে লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী এলাকায় পৌর জামায়াতের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠানে লিফলেট বিতরণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করা হয়।

ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন, জনগণ তাঁদের ভোট দিয়েছে এবং দুটি ভোটই দিয়েছে। তাই গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, “এ জন্য আমরা লংমার্চ করেছি সরকারের পতনের জন্য নয়, ৭০ শতাংশ জনগণের রায় বাস্তবায়নের জন্য।”

তিনি আরও বলেন, গ্যাস-বিদ্যুতের সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সারসংকট, দখলদারত্ব ও চাঁদাবাজির প্রতিবাদে তাঁরা লংমার্চ করেছেন।

জামায়াতের এই নেতা অভিযোগ করেন, জুলুম-নির্যাতনের কারণে জাতিকে অস্থিতিশীল করে তোলা হচ্ছে। জনগণের অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত জুলাইয়ের চেতনা ধারণ করে তাঁদের আন্দোলন-সংগ্রাম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়া, সেক্রেটারি এ আর হাফিজ উল্যা, সহকারী সেক্রেটারি মাওলানা নাসির উদ্দীন মাহমুদ, পৌর শাখার আমির আবুল ফারাহ নিশান, নায়েবে আমির জহিরুল ইসলাম এবং জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্যা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঢাকা উত্তর জামায়াতের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল

একটি ভোট হারাম, আরেকটি হালাল হয় কীভাবে

সংবাদ প্রকাশের সময় : ১২:৩৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬