ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আত্মগোপনে থেকেও রক্ষা হলো না যুবলীগ নেতার, পুলিশের হাতে গ্রেফতার লাইভ লোকেশন পাঠিয়েও বাঁচেনি তাজমিন, অটোচালককে ঘিরে হত্যার তদন্তে নতুন তথ্য ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান রোনালদোকে সাময়িক নিষিদ্ধ, তদন্তে পর্তুগাল ফেডারেশন দুমকি উপজেলা ফিজিক্যাল টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বশিরুল, সম্পাদক মনিরুল ডেঙ্গুর প্রকোপে মৃত্যুর মিছিল থামছে না, আরও ৪ মৃত্যু ২০৩০ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের দিল্লিতে বিক্ষোভ ঘিরে উত্তেজনা, মমতা-কেজরিওয়ালসহ একাধিক বিরোধী নেতা আটক ভোটচুরির অভিযোগে দিল্লিতে আটক মমতা ফ্যামিলি কার্ড বিতরণে নির্ভুল তথ্য সংগ্রহে রাণীশংকৈলে প্রশিক্ষণ শুরু

মেঘনায় অভিযানে ৮০০০ মিটার কারেন্ট জালসহ ৮ জেলে আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:১৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লক্ষ্মীপুরের মেঘনায় কোষ্টগার্ড,নৌপুলিশ, মৎস্য বিভাগ ও প্রশাসন যৌথ অভিযান চালিয়ে পৃথক পৃথক ভাবে গত ২৪ ঘন্টায় ৮০০০ মিটার কারেন্ট জালসহ ৮ জেলেকে আটক করে। এর মধ্যে ৪ জনের কাছ থেকে জরিমানা আদায় করে। থানায় মামলা দায়ের করে অপর ৪ জন গ্রেফতার দেখানো হয়েছে। অভিযানে মৎস্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক আনোয়ার হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন, সিনিয়র সহকারী পরিচালক লুৎফুর রহমান, রায়পুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো: মাহফুজুল হাসনাইনসহ কোষ্টগার্ড, নৌ পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন (১০ অক্টোবর) শনিবার সকালে সাংবাদিকদের জানান, মেঘনায় নিষিদ্ধ সময়ে মাছ ধরার অপরাধে রামগতিতে ৪ জন এবং রায়পুরে ৪ জেলেকে আটক করা হয়েছে। রামগতি অভিযানে ৩০০০ মিটার কারেন্ট জাল রায়পুর অভিযানে ৫০০০ মিটার কারেন্ট জাল এবং চায়না দুয়ারী ১২০ টি করা হয়েছে। এর মধ্যে ৪ জেলেকে জরিমানা এবং ৪ জেলেকে নিয়মিত মামলা দায়ের করে গ্রেফতার দেখানো হয়েছে।

উল্লেখ যে, জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় ৭ অক্টোবর (বুধবার) মধ্যরাত থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার এ নিষেধাজ্ঞা চলবে ২২ দিন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মেঘনায় অভিযানে ৮০০০ মিটার কারেন্ট জালসহ ৮ জেলে আটক

সংবাদ প্রকাশের সময় : ০৫:১৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬