ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

রসায়নে ২০২৬ সালের নোবেল পেলেন দুই বিজ্ঞানী

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:১৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অপ্রতিসম জৈব সংশ্লেষণে যুগান্তকারী অবদানের স্বীকৃতি—রসায়নে ২০২৬ সালের নোবেল পুরস্কার উঠল দুই বিজ্ঞানীর হাতে। এ বছর এই মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়েছেন হেনরি বি. কাগান ও কেনসো সোয়াই।

বাংলাদেশ সময় বুধবার (৭ অক্টোবর) বিকেলে সুইডেনের স্টকহোম থেকে বিজয়ীদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।

যে আবিষ্কারের স্বীকৃতি

রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস জানিয়েছে, অপ্রতিসম জৈব সংশ্লেষণে অরৈখিক প্রভাব ও স্ব-অনুঘটনের আবিষ্কারের জন্য কাগান ও সোয়াইকে এ বছরের রসায়নে নোবেল দেওয়া হয়েছে।

নোবেল কমিটির মতে, তাদের গবেষণা অপ্রতিসম জৈব সংশ্লেষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতির নতুন পথ তৈরি করেছে।

গত বছর পুরস্কার পেয়েছিলেন তিন বিজ্ঞানী

২০২৫ সালে রসায়নে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছিলেন জাপানের সুসুমু কিতাগাওয়া, যুক্তরাজ্যের রিচার্ড রবসন এবং জর্ডানের ওমর এম. ইয়াগি।

ধাতু-জৈব কাঠামো বা মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্ক (MOF) উদ্ভাবনের জন্য তাদের এই পুরস্কারে ভূষিত করা হয়।

১৯০১ থেকে রসায়নে নোবেল

১৯০১ সাল থেকে রসায়নে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত এই বিভাগে মোট ১১৬ বার নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

রসায়নে নোবেলজয়ীদের মধ্যে সবচেয়ে বেশি বয়সে পুরস্কার পাওয়ার রেকর্ড রয়েছে জন বি. গুডএনাফের। ২০১৯ সালে ৯৭ বছর বয়সে তিনি এ পুরস্কার পান।

অন্যদিকে, কম বয়সে রসায়নে নোবেল পাওয়া বিজ্ঞানীদের মধ্যে অন্যতম ফ্রেদেরিক জোলিও-কুরি। ১৯৩৫ সালে মাত্র ৩৫ বছর বয়সে স্ত্রী ইরেন জোলিও-কুরির সঙ্গে যৌথভাবে রসায়নে নোবেল পুরস্কার পান তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রসায়নে ২০২৬ সালের নোবেল পেলেন দুই বিজ্ঞানী

সংবাদ প্রকাশের সময় : ০৪:১৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬