ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামিনের পরও মুক্তি নেই, জেলগেটে ফের গ্রেফতার নিয়ে উঠছে আইনি প্রশ্ন সাগরপথে মিয়ানমারে যাচ্ছিল ৪৮ টন ইউরিয়া সার, কোস্ট গার্ডের অভিযানে জব্দ জবাবদিহিতা ছাড়া রাষ্ট্র বিপথগামী হতে বাধ্য: জহির উদ্দিন স্বপন সেপ্টেম্বরেই ডেঙ্গুতে ঝরেছে ১১৪ প্রাণ, একদিনে হাসপাতালে ৯৫৫ রোগী সাবেক স্ত্রীর বিয়ে, ছেলেকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার মহেশপুরে চার মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেফতার জ্বালানির ধাক্কায় সবজির বাজারে আগুন, কেজিতে বাড়ল ১০-১৫ টাকা জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন সংসদে এক রূপ, বাইরে আরেক রূপ—বিরোধী দলকে নিয়ে এ্যানির মন্তব্য গোসলে নেমে নিখোঁজ, স্লুইসগেটের পানিতে মিলল নারীর মরদেহ

সাগরপথে মিয়ানমারে যাচ্ছিল ৪৮ টন ইউরিয়া সার, কোস্ট গার্ডের অভিযানে জব্দ

চট্টগ্রাম ব্যুরো
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৪২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের মিরসরাইয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া বিপুল পরিমাণ ইউরিয়া সার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বিশেষ অভিযানে ৪৮ হাজার কেজি (৯৬০ বস্তা) সারসহ পাচার কাজে ব্যবহৃত চারটি ট্রাক ও একটি ফিশিং বোট আটক করা হয়েছে। এ ঘটনায় ট্রাকচালক ও সহকারীসহ তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এবং মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীরুল কাদের অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

কোস্ট গার্ড জানায়, চট্টগ্রাম থেকে বিপুল পরিমাণ ইউরিয়া সার সমুদ্রপথে মিয়ানমারে পাচারের প্রস্তুতি চলছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন মিরসরাইয়ের একটি দল অভিযান শুরু করে। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার ইছাখালী ঘাটসংলগ্ন উপকূলীয় এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় নদীর পাড়ে রাখা চারটি ট্রাক থেকে একটি ফিশিং বোটে সার বোঝাই করার দৃশ্য দেখতে পায় কোস্ট গার্ড সদস্যরা। তাদের উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তিনজনকে আটক করা হয়।

পরে চারটি ট্রাক ও ফিশিং বোট থেকে মোট ৯৬০ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ৫০ কেজি করে মোট ৪৮ মেট্রিক টন সার পাওয়া যায়। কোস্ট গার্ডের হিসাবে জব্দকৃত সারের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৩ লাখ ৬০ হাজার টাকা।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, সীমান্ত এলাকায় অবৈধ চোরাচালান, মাদক ও সার পাচার ঠেকাতে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার করা সার ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে।

পরে মিরসরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আটক তিনজনকে সার ব্যবস্থাপনা আইনের আওতায় ১ হাজার ৪০০ টাকা করে মোট ৪ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। জরিমানা পরিশোধের পর মুচলেকায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

এদিকে ফিশিং বোট থেকে উদ্ধার করা ১৭৫ বস্তা সার স্থানীয়দের উপস্থিতিতে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়েছে। বাকি সার ও পাচারে ব্যবহৃত যানবাহন প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী এসব সার পরবর্তী সময়ে নিলামের মাধ্যমে বিক্রির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাগরপথে মিয়ানমারে যাচ্ছিল ৪৮ টন ইউরিয়া সার, কোস্ট গার্ডের অভিযানে জব্দ

সংবাদ প্রকাশের সময় : ০৫:৪২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬