ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামিনের পরও মুক্তি নেই, জেলগেটে ফের গ্রেফতার নিয়ে উঠছে আইনি প্রশ্ন সাগরপথে মিয়ানমারে যাচ্ছিল ৪৮ টন ইউরিয়া সার, কোস্ট গার্ডের অভিযানে জব্দ জবাবদিহিতা ছাড়া রাষ্ট্র বিপথগামী হতে বাধ্য: জহির উদ্দিন স্বপন সেপ্টেম্বরেই ডেঙ্গুতে ঝরেছে ১১৪ প্রাণ, একদিনে হাসপাতালে ৯৫৫ রোগী সাবেক স্ত্রীর বিয়ে, ছেলেকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার মহেশপুরে চার মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেফতার জ্বালানির ধাক্কায় সবজির বাজারে আগুন, কেজিতে বাড়ল ১০-১৫ টাকা জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন সংসদে এক রূপ, বাইরে আরেক রূপ—বিরোধী দলকে নিয়ে এ্যানির মন্তব্য গোসলে নেমে নিখোঁজ, স্লুইসগেটের পানিতে মিলল নারীর মরদেহ

জবাবদিহিতা ছাড়া রাষ্ট্র বিপথগামী হতে বাধ্য: জহির উদ্দিন স্বপন

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৫০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজনৈতিক প্রক্রিয়ায় জবাবদিহিতা নিশ্চিত না হলে রাষ্ট্র সঠিক পথে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এমপি।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বরিশালের গৌরনদী উপজেলা অডিটোরিয়ামে সাপ্তাহিক পত্রিকা ‘গৌরনদী পরিক্রমা’র প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জহির উদ্দিন স্বপন বলেন, ব্যক্তি, পরিবার ও সমাজের মতো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও জবাবদিহিতা অপরিহার্য। রাজনৈতিক প্রক্রিয়াকে নিয়মিত জবাবদিহির আওতায় রাখা না গেলে রাষ্ট্র ধীরে ধীরে সংকটের দিকে এগিয়ে যায়।

তিনি বলেন, জনগণের ভোটাধিকার ও অংশগ্রহণ নিশ্চিত করাই রাজনৈতিক জবাবদিহিতার মূল ভিত্তি। জনগণের মতামতের প্রতিফলন না ঘটলে ক্ষমতাসীনদেরও জবাবদিহিতার বাইরে চলে যাওয়ার সুযোগ তৈরি হয়।

সাবেক তথ্যমন্ত্রী বলেন, বিশ্বের কোনো সভ্য দেশেই জবাবদিহিতার বাইরে কোনো প্রতিষ্ঠান থাকতে পারে না। গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি তাদেরও দায়িত্বশীলতার কাঠামোর মধ্যে থাকা প্রয়োজন।

তিনি বলেন, গণমাধ্যমের মালিকানা, কর প্রদান, সাংবাদিক-কর্মচারীদের অধিকার, ওয়েজবোর্ড বাস্তবায়ন, সম্পাদকীয় নীতিমালা অনুসরণ এবং তথ্যের যথার্থতা—এসব বিষয়েও জনগণের জানার অধিকার রয়েছে।

জহির উদ্দিন স্বপন আরও বলেন, দেশের গণমাধ্যমের একটি অংশ কখনো কখনো ক্ষমতার অপব্যবহার করেছে বলে অভিযোগ রয়েছে। আবার অনেক গণমাধ্যম বিভিন্ন সময় গণতান্ত্রিক আন্দোলন ও জনস্বার্থের পক্ষে ভূমিকা রেখেছে। তাই গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি দায়িত্বশীলতাও নিশ্চিত করা জরুরি।

তিনি বলেন, গণমাধ্যমের ক্ষমতা যেন দেশের মানুষ ও রাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে ব্যবহৃত না হয়, সে জন্য একটি কার্যকর প্রাতিষ্ঠানিক কাঠামো প্রয়োজন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘গৌরনদী পরিক্রমা’র প্রকাশক ও সম্পাদক জহুরুল ইসলাম জহির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম, বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুলসহ স্থানীয় বিএনপি নেতারা।

পরে একই দিন দুপুরে কবি-সাহিত্যিকদের মিলনমেলা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জহির উদ্দিন স্বপন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জবাবদিহিতা ছাড়া রাষ্ট্র বিপথগামী হতে বাধ্য: জহির উদ্দিন স্বপন

সংবাদ প্রকাশের সময় : ০৪:৫০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬