ঢাকা ০২:১২ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আঞ্চলিক নিরাপত্তায় একসঙ্গে কাজের অঙ্গীকার, বাংলাদেশ-ভারত প্রতিরক্ষা বৈঠক মাসের শেষেই ডেঙ্গুর সংক্রমণ বাড়ার শঙ্কা পলিথিন-প্লাস্টিকের দৌরাত্ম্য বন্ধে কঠোর অভিযান, নির্দেশ প্রধানমন্ত্রীর কোনো বেআইনি নির্দেশনা দেবে না কমিশন পাকিস্তানের সন্ত্রাসবাদ: সীমান্ত না কি রাষ্ট্রীয় নীতি? বিশ্বের সর্বোচ্চ বেতনধারী প্রধানমন্ত্রীর মাইনে বাড়ল ৬০ শতাংশ বিপিসি ও পেট্রোবাংলার রেকর্ড ক্ষতি: বেসরকারি খাতের দিকে ঝুঁকছে জ্বালানি বাজার নসরুল হামিদ বিপুর মেগা দুর্নীতি: বিদ্যুৎ খাত থেকে ১ লাখ কোটি টাকা লোপাট ২০২৭ থেকে পাঠ্যবইয়ে জুলাই গণঅভ্যুত্থান ও হাসিনা আমলের নানা ঘটনা জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান

প্রস্তুত থাকতে বললেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

মাসের শেষেই ডেঙ্গুর সংক্রমণ বাড়ার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০২:০৫:০৬ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি সেপ্টেম্বরের শেষভাগ থেকে আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে দেশে ডেঙ্গুর সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আশঙ্কার কথা জানান।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ডেঙ্গুতে কোনো মৃত্যুই কাম্য নয়। পরিস্থিতি মোকাবিলায় ইতোমধ্যে ৩০০ চিকিৎসককে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাশাপাশি দেশের সিভিল সার্জনদেরও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, সামনে রোগীর সংখ্যা বাড়তে পারে—এমন আশঙ্কা মাথায় রেখে হাসপাতালগুলোতে পর্যাপ্ত স্যালাইন ও ডেঙ্গু পরীক্ষার কিট মজুদ রাখা হয়েছে। প্রয়োজন হলে এসব সরঞ্জামের মজুদ আরও বাড়ানো হবে।

ডেঙ্গু রোগীর চাপ সামাল দিতে অতিরিক্ত শয্যার ব্যবস্থাও করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। একই সঙ্গে বেসরকারি হাসপাতালগুলোকেও সম্ভাব্য রোগীর চাপ বিবেচনায় রেখে পর্যাপ্ত বেড প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ডেঙ্গুর সম্ভাব্য প্রকোপ মোকাবিলায় চিকিৎসাব্যবস্থাকে প্রস্তুত রাখার পাশাপাশি রোগী শনাক্তকরণ ও চিকিৎসা কার্যক্রম দ্রুততর করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রস্তুত থাকতে বললেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

মাসের শেষেই ডেঙ্গুর সংক্রমণ বাড়ার শঙ্কা

সংবাদ প্রকাশের সময় : ০২:০৫:০৬ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬