ঢাকা ০২:০৬ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাসের শেষেই ডেঙ্গুর সংক্রমণ বাড়ার শঙ্কা পলিথিন-প্লাস্টিকের দৌরাত্ম্য বন্ধে কঠোর অভিযান, নির্দেশ প্রধানমন্ত্রীর কোনো বেআইনি নির্দেশনা দেবে না কমিশন পাকিস্তানের সন্ত্রাসবাদ: সীমান্ত না কি রাষ্ট্রীয় নীতি? বিশ্বের সর্বোচ্চ বেতনধারী প্রধানমন্ত্রীর মাইনে বাড়ল ৬০ শতাংশ বিপিসি ও পেট্রোবাংলার রেকর্ড ক্ষতি: বেসরকারি খাতের দিকে ঝুঁকছে জ্বালানি বাজার নসরুল হামিদ বিপুর মেগা দুর্নীতি: বিদ্যুৎ খাত থেকে ১ লাখ কোটি টাকা লোপাট ২০২৭ থেকে পাঠ্যবইয়ে জুলাই গণঅভ্যুত্থান ও হাসিনা আমলের নানা ঘটনা জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা কাটেনি

পলিথিন-প্লাস্টিকের দৌরাত্ম্য বন্ধে কঠোর অভিযান, নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০২:০৩:০২ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ দিয়েছেন তিনি।

বুধবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ বিষয়ক পর্যালোচনা সভায় এসব নির্দেশনা দেওয়া হয়। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির এ তথ্য জানান।

সভায় পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের অগ্রগতি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রণ, পরিবেশবান্ধব ব্লক ইটের ব্যবহার বাড়ানো এবং বায়ু, পানি, মাটি ও শব্দদূষণ কমানোর বিষয়গুলো গুরুত্ব পায়।

এ ছাড়া নগর ও শিল্পবর্জ্য ব্যবস্থাপনা আরও কার্যকর করা, পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব কমানো এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীলতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

প্রধানমন্ত্রী সভায় পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার পরিবেশের জন্য বড় ধরনের হুমকি উল্লেখ করে আইন প্রয়োগে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেন। একই সঙ্গে শুধু অভিযান পরিচালনা নয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন তিনি।

সভায় পরিবেশবান্ধব নির্মাণসামগ্রীর ব্যবহার বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে প্রচলিত পোড়ামাটির ইটের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব ব্লক ইটের ব্যবহার সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বায়ু, পানি, মাটি ও শব্দদূষণ নিয়ন্ত্রণের পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও কার্যকর করার ওপরও গুরুত্বারোপ করা হয়। এসব ক্ষেত্রে চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও মতবিনিময় করা হয়।

সভায় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক) ড. সাইমুম পারভেজসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পলিথিন-প্লাস্টিকের দৌরাত্ম্য বন্ধে কঠোর অভিযান, নির্দেশ প্রধানমন্ত্রীর

সংবাদ প্রকাশের সময় : ০২:০৩:০২ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬