ঢাকা ১০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা কাটেনি স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে বদ্ধপরিকর সরকার আপিল বিভাগে নজিরবিহীন ঘটনা: বার সভাপতির অভিযোগে ক্ষুব্ধ প্রধান বিচারপতি ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ মৃত্যু, হাসপাতালে আরও ১,৫৭১ ভারত থেকে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে: শামা ওবায়েদ মন্ত্রীদের সরকারি সফরে ব্যয়ে কড়াকড়ি, জারি ৭ বাধ্যবাধকতা আবারও চালু হতে পারে মৈত্রী এক্সপ্রেস, আলোচনা ইতিবাচক সুগন্ধি চাল রপ্তানির কোটা অর্ধেক করল সরকার

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা কাটেনি

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:১৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না, সে বিষয়ে এখনো নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছে ভারত। ফলে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় গুরুত্বপূর্ণ এই সম্মেলনে তাঁর সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর সম্পর্কে জানানোর মতো নতুন কোনো তথ্য তাঁর কাছে নেই।

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ব্রিকস শীর্ষ সম্মেলন হওয়ার কথা রয়েছে। সম্মেলনের আউটরিচ অধিবেশনে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এখন পর্যন্ত তারেক রহমানের সফর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।

হাসিনা ইস্যুতে সম্পর্কের টানাপোড়েন

২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন চলছে। শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। তাঁকে বাংলাদেশে ফেরত পাঠাতে একাধিকবার অনুরোধ জানানো হলেও এ বিষয়ে দিল্লির পক্ষ থেকে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।

এই প্রেক্ষাপটে তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরকে দুই দেশের সম্পর্কের জন্য তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

সম্প্রতি ঢাকায় বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর বৈঠক নিয়েও প্রশ্ন ওঠে। ওই বৈঠকে তারেক রহমানের ভারত সফর বা শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনা হয়েছে কি না, জানতে চান সাংবাদিকরা।

জবাবে জয়সোয়াল বলেন, বৈঠকটি মূলত সৌজন্য সাক্ষাৎ ছিল। সেখানে বাংলাদেশ-ভারত সম্পর্কের বিভিন্ন দিক, দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ এবং ভবিষ্যতে দ্বিপক্ষীয় সম্পর্ক কীভাবে এগিয়ে নেওয়া যায়—এসব বিষয়ে আলোচনা হয়েছে।

ট্রেন চালুর বিষয়েও নেই নতুন তথ্য

প্রায় দুই বছর বন্ধ থাকার পর আগামী অক্টোবর থেকে ভারত-বাংলাদেশের মধ্যে আন্তদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল আবার শুরু হতে পারে—এমন প্রতিবেদন নিয়েও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের কাছে জানতে চান সাংবাদিকরা।

এ বিষয়েও জয়সোয়াল জানান, তাঁর কাছে এই মুহূর্তে কোনো হালনাগাদ তথ্য নেই।

ফলে ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ এবং দুই দেশের মধ্যে আন্তদেশীয় ট্রেন চলাচল পুনরায় চালুর সম্ভাবনা—দুই ক্ষেত্রেই দিল্লির পক্ষ থেকে এখনো স্পষ্ট কোনো নতুন ঘোষণা আসেনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা কাটেনি

সংবাদ প্রকাশের সময় : ১০:১৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬