খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আব্দুস সালাম পিন্টু

- সংবাদ প্রকাশের সময় : ১১:৫০:২৭ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু।
রোববার (৬ সেপ্টেম্বর) রাতে চিফ হুইপ নূরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব সংসদে উত্থাপন করেন। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম প্রস্তাবটি কণ্ঠভোটে দিলে তা সর্বসম্মতিক্রমে পাস হয়।
দীর্ঘ রাজনৈতিক ও সংসদীয় অভিজ্ঞতা
আব্দুস সালাম পিন্টু বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ভাইস চেয়ারম্যান। তিনি টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
টাঙ্গাইল-২ আসন থেকে তিনি ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।
এর আগে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেছেন আব্দুস সালাম পিন্টু। ২০০১ থেকে ২০০৩ সাল পর্যন্ত তিনি শিক্ষা উপমন্ত্রীর দায়িত্বে ছিলেন। পরে ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত শিল্প উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
নতুন দায়িত্বের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির কার্যক্রমে নেতৃত্ব দেবেন তিনি।























