রাণীশংকৈলে পৃথক অভিযানে ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার

- সংবাদ প্রকাশের সময় : ০৪:০৩:৪১ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ও পীরগঞ্জে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় আরও এক সহযোগী পালিয়ে গেছে বলে পুলিশের এজাহারে উল্লেখ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ৫ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ আমানুল্লাহ আল বারীর নেতৃত্বে পুলিশের একটি দল গোগর ঝাড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা মো. মাসুদ রানাকে (২৯) দেখে পুলিশ তাকে আটক করতে ধাওয়া করে।
পরে তার দেহ তল্লাশি করে পলিথিনে মোড়ানো তিনটি প্যাকেট থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া প্রতিটি ট্যাবলেটের গায়ে ইংরেজিতে ‘Tapentadol Tablet 100 mg’ লেখা ছিল। পুলিশের হিসাবে এসব ট্যাবলেটের আনুমানিক মূল্য ৬ হাজার টাকা।
জিজ্ঞাসাবাদে মাসুদ রানা জানান, পীরগঞ্জ উপজেলার মিত্রবাড়ী (জোরাকবর) এলাকার একটি স্থান থেকে এসব ট্যাপেন্টাডল সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন।
অন্যদিকে, একই রাতে পীরগঞ্জ উপজেলার মিত্রবাড়ী এলাকায় অভিযান চালিয়ে রামপ্রসাদের ছেলে প্রদীপ দাসকে (২০) গ্রেপ্তার করা হয়। তার বসতবাড়ির শয়নকক্ষের খাটের তোষকের নিচে রাখা একটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
পুলিশের এজাহারে বলা হয়েছে, ব্যাগ ও বিভিন্ন প্যাকেট থেকে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া প্রতিটি ট্যাবলেটের গায়ে ‘Tapentadol Tablet 100 mg’ লেখা ছিল। এ সময় মাদক বিক্রির নগদ ১ লাখ ৩ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়। পুলিশের হিসাবে উদ্ধার হওয়া ট্যাপেন্টাডলের আনুমানিক মূল্য ২ লাখ ৪৯ হাজার টাকা।
পুলিশের জিজ্ঞাসাবাদে প্রদীপ দাস পীরগঞ্জ ও রাণীশংকৈল থানার বিভিন্ন এলাকায় পাইকারি বিক্রির উদ্দেশ্যে ট্যাপেন্টাডলগুলো নিজের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এ সময় শ্যামল দাস (২২) নামে আরও একজন পালিয়ে যান বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট সংগ্রহ ও বিক্রির সঙ্গে জড়িত। এ ঘটনায় তাদের বিরু
























