ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কালিহাতীতে জমি নিয়ে সংঘর্ষে আহত যুবদল নেতা শাহ আলমের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:৪৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় জমির সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘর্ষে আহত যুবদল নেতা শাহ আলম (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা এবং ২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৫ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার রামদেবপুর উত্তরপাড়া এলাকার একটি আকাশমনি বাগানে জমির সীমানা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বৃষ্টির পানিতে এক পক্ষের বাড়ির মাটি ধুয়ে অন্য পক্ষের জমিতে পড়ে যাওয়াকে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে কয়েকজন আহত হন। এ সময় যুবদল নেতা শাহ আলম গুরুতর আহত হলে তাকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়।

ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে তিনি মারা যান।

বুধবার (১৭ জুন) সকালে তার মরদেহ বাড়িতে পৌঁছালে পরিবার, স্বজন ও স্থানীয় নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুর খবরে এলাকায় উত্তেজনা দেখা দিলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

এ বিষয়ে কালিহাতী থানার ওসি (তদন্ত) আব্দুস ছালাম জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কালিহাতীতে জমি নিয়ে সংঘর্ষে আহত যুবদল নেতা শাহ আলমের মৃত্যু

সংবাদ প্রকাশের সময় : ০৩:৪৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬