ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকমুক্ত ফুলবাড়ী গড়ার অঙ্গীকারে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৪৭:১১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

“মাদককে না বলি, সুন্দর ফুলবাড়ী গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় মাদকবিরোধী জনসচেতনতামূলক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জুন) বেলা ১১টায় ফুলবাড়ী মাদক নির্মূল কমিটির উদ্যোগে থানার সামনে থেকে র‍্যালিটি শুরু হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় সচেতন নাগরিকরা অংশ নেন।

ব্যানার, ফেস্টুন ও স্লোগান সংবলিত প্ল্যাকার্ড হাতে অংশগ্রহণকারীরা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে নিমতলা মোড়ে এসে র‍্যালিটি শেষ হয় এবং সেখানে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ খুরশিদ আলম মতি। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত আইন উপদেষ্টা ব্যারিস্টার একেএম কামরুজ্জামান (জামান)।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক আন্দোলন গড়ে তোলা জরুরি। পাশাপাশি তরুণদের খেলাধুলা, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন তিনি।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ খুরশিদ আলম মতি বলেন, সীমান্তবর্তী এলাকা হওয়ায় ফুলবাড়ীতে মাদকের ঝুঁকি বেশি। এ অবস্থায় প্রতিটি ওয়ার্ডে মাদকবিরোধী কমিটি গঠন করে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে আরও বক্তারা বলেন, মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তারা ফুলবাড়ীকে মাদকমুক্ত করতে ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মাদকমুক্ত ফুলবাড়ী গড়ার অঙ্গীকারে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

সংবাদ প্রকাশের সময় : ০৪:৪৭:১১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬