সংবাদ শিরোনাম ::
সীমান্তে বিজিবির অভিযান, চোরাই পণ্যসহ একজন আটক
শহিদুল ইসলাম দইচ, যশোর
- সংবাদ প্রকাশের সময় : ০৯:০০:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬ ১৫৩ বার পড়া হয়েছে
যশোর বেনাপোল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে বিভিন্ন বিভিন্ন চোরাচালানি মালামাল উদ্ধার সহ মিন্টু খান (৪৪) নামে ভারতীয় নাগরিককে আটক করেছেন।
আটক মিন্টু খান ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ থানার এলাকার সাহা পাড়া গ্রামের সুজিত খানের ছেলে।
যশোর ৪৯ বিজিবি’র ব্যাটালিয়নের কোম্পানি অধিনায়ক লে. কর্নেল গোলাম মো. সাইফুল আলম খান (পিএসসি)এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, ১৫ জুন (সোমবার) যশোর ৪৯ ব্যাটেলিয়ান বিজিবি বেনাপোল সীমান্তের বড় আচড়া গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা কর হয়।
তিন বোতল ভারতীয় মদ, ১১ টি মোবাইল ফোন ও নগদ ১৪ হাজার ৭৫০ টাকা উদ্ধারসহ ভারতীয় নাগরিক মিন্টু খানকে আটক করা হয়েছে। উদ্ধারকিত মালামালের আনুমানিক মূল্য ৫ লাখ ৫৭ হাজার ৩২৪ টাকা। অধিনায়ক বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত আছে।























