ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে ফার্মেসিতে মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইল সদর উপজেলার কুমুদিনী কলেজ রোড এলাকায় নকল, ভেজাল, অননুমোদিত ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও সংরক্ষণের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে তিনটি ফার্মেসিকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (১৫ জুন ২০২৬) দুপুর ১২টা ২০ মিনিট থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত টাঙ্গাইল ঔষধ প্রশাসন, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পুলিশ বিভাগের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে বিভিন্ন ফার্মেসিতে ওষুধ বিক্রি ও সংরক্ষণ পরিস্থিতি পরিদর্শন করা হয়। এ সময় প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি, অননুমোদিত ওষুধ বিক্রয় এবং ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে তিনটি ফার্মেসির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

মোবাইল কোর্টে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০(খ), ৪০(গ) ও ৪০(ঘ) ধারার লঙ্ঘনের দায়ে পৃথক তিনটি মামলায় মোট ১৩ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।

টাঙ্গাইল জেলা ঔষধ তত্ত্বাবধায়ক তাহমিদ জামিল জানান, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নকল ও অবৈধ ওষুধের বিক্রি রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। প্রশাসনের এই উদ্যোগে স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

টাঙ্গাইলে ফার্মেসিতে মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬