ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর তিন বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৬:২৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর যানজট কমাতে ঢাকার গুরুত্বপূর্ণ তিনটি বাস টার্মিনাল—Dhakaর সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী—অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৫ জুন) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত ‘যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন’ বিষয়ক তৃতীয় দফার বৈঠকে তিনি এ নির্দেশ দেন।

বৈঠক শেষে ঢাকা মহানগরের দুই প্রশাসক সাংবাদিকদের জানান, রাজধানীর দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসন ও পরিবহন ব্যবস্থার শৃঙ্খলা ফেরাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের ট্রাফিক পরিস্থিতি, নগর পরিবহন ব্যবস্থার সংস্কার এবং যানজট কমানোর কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সরকারি সূত্র জানায়, শহরের গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও বাণিজ্যিক এলাকায় অবস্থিত সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনালকে যানজটের অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাই এসব টার্মিনাল ধাপে ধাপে নগরীর বাইরে বা উপযুক্ত প্রান্তিক স্থানে স্থানান্তরের পরিকল্পনা নেওয়া হচ্ছে।

সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজধানীর তিন বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৬:২৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬