ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামী ব্যাংককে আরও ২,৫০০ কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:১০:২৩ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তারল্য সংকট মোকাবিলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (১৫ জুন) বিষয়টি নিশ্চিত করেছে ইসলামী ব্যাংক সূত্র। এর আগে রোববারও একই অঙ্কের আরেক দফা সহায়তার কথা জানানো হয়েছিল।

ব্যাংক সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে গ্রাহকদের নগদ অর্থ উত্তোলনের চাপ বেড়ে যাওয়ায় ইসলামী ব্যাংকের তারল্য পরিস্থিতি টানাপোড়েনে পড়ে। সেই চাপ সামাল দিতেই কেন্দ্রীয় ব্যাংক ধাপে ধাপে এ বিশেষ ধার দিচ্ছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ১০ হাজার কোটি টাকা সহায়তার অনুরোধের বিপরীতে প্রাথমিকভাবে ধাপে ধাপে এই অর্থ ছাড় করা হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে আরও সহায়তার বিষয়টি খোলা রাখা হয়েছে।

ব্যাংকটির অভ্যন্তরীণ তথ্য অনুযায়ী, চলতি মাসের শুরুতে গ্রাহকরা কয়েক হাজার কোটি টাকা তুলে নেওয়ায় কিছু শাখা ও এটিএম বুথে নগদ টাকার চাপ তৈরি হয়।

এর আগে কেন্দ্রীয় ব্যাংক ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে বড় পরিবর্তন আনে। চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ করে ব্যাংকটির পরিচালনা ও তদারকির দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের একজন নির্বাহী পরিচালকের হাতে ন্যস্ত করা হয়।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, আমানতকারীদের স্বার্থ রক্ষা, ব্যাংকিং স্থিতিশীলতা বজায় রাখা এবং সুশাসন নিশ্চিত করতেই এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইসলামী ব্যাংককে আরও ২,৫০০ কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক

সংবাদ প্রকাশের সময় : ০৪:১০:২৩ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬