ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

দেশজুড়ে বৃষ্টির আভাস, কোথাও কোথাও বজ্রপাতের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:৪৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের বিভিন্ন অঞ্চলে আগামীকাল বুধবার (১০ জুন) সকাল পর্যন্ত হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পূর্বাভাসে তিনি জানান, বর্তমানে ময়মনসিংহ, ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হচ্ছে। দুপুর সাড়ে ১২টা থেকে বুধবার সকাল ৮টার মধ্যে দেশের অর্ধেকের বেশি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তার পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কয়েকটি এলাকায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হালকা বজ্রপাতও দেখা দিতে পারে।

বিভাগভিত্তিক সম্ভাব্য আবহাওয়া

রংপুর বিভাগ: বিভাগের সব জেলায় রাত ১০টার পর থেকে বুধবার সকাল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রাজশাহী বিভাগ: জয়পুরহাট, নওগাঁ, বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জে রাত ১০টার পর থেকে সকাল পর্যন্ত বৃষ্টি হতে পারে।

ময়মনসিংহ বিভাগ: দুপুর পর্যন্ত চলমান বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এরপর রাত ১০টার পর আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সিলেট বিভাগ: বিভিন্ন এলাকায় চলমান বৃষ্টি বিকেল পর্যন্ত থাকতে পারে। রাতের দিকে আবারও বৃষ্টি হতে পারে।

ঢাকা বিভাগ: গাজীপুর ও কিশোরগঞ্জে চলমান বৃষ্টি বিকেল পর্যন্ত স্থায়ী হতে পারে। পরে রাতের দিকে টাঙ্গাইল, গাজীপুর ও কিশোরগঞ্জে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

খুলনা বিভাগ: সন্ধ্যার আগে বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও রাত ৭টা থেকে মধ্যরাতের মধ্যে সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাটে বৃষ্টি হতে পারে।

বরিশাল বিভাগ: বরিশাল, পটুয়াখালী ও ভোলার উত্তরাঞ্চলে বিকেল ৪টা থেকে রাত ১২টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

চট্টগ্রাম বিভাগ: ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজারসহ বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়া গবেষকরা জানিয়েছেন, বৃষ্টির পাশাপাশি কিছু এলাকায় বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। তাই খোলা জায়গায় অবস্থানকারীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেশজুড়ে বৃষ্টির আভাস, কোথাও কোথাও বজ্রপাতের আশঙ্কা

সংবাদ প্রকাশের সময় : ০৩:৪৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬