ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি পাঁচলাইশে দিনে-দুপুরে বাড়িতে হামলা ও লুটের অভিযোগ, তিনজন গ্রেফতার ‘মেসির চোখে জল দেখতে কষ্ট হয়’—ভাইরাল রোনাল্ডোর ১০ বছর আগের মন্তব্য মহাপ্রলয়ে লাশের পাহাড়, নেপালে ফের ধেয়ে আসছে হড়পা বান? ‘নোবডি বিগ, নোবডি স্মল’—বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে ভারতীয় হাইকমিশনার এনটিআরসিএর শিক্ষক নিবন্ধনে বহাল থাকছে আগের পদ্ধতি অতিরিক্ত বোয়িং কেনায় যুক্তরাষ্ট্রের কোনো চাপ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রতিষ্ঠার ৪৮ বছরেও বিএনপির পথনির্দেশক জিয়ার ঐতিহাসিক ১৯ দফা বিএনপির হাত ধরেই দেশে বহুদলীয় ও সংসদীয় গণতন্ত্র এসেছে: প্রধানমন্ত্রী লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘর ঘুরে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

জামিনে মুক্ত সাংবাদিক নেতা শওকত মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:২৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬ ৭৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব ও সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদ কারামুক্ত হয়েছেন। জামিন পাওয়ার পর সোমবার (২৫ মে) সন্ধ্যায় তিনি রাজধানীর কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ফারুক আহমেদ তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার সন্ধ্যাতেই কারামুক্ত হন শওকত মাহমুদ।

এর আগে ২০২৫ সালের ২০ সেপ্টেম্বর বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরী-এর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে ৭ ডিসেম্বর রাজধানীর মালিবাগ এলাকা থেকে আটক করে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

পরবর্তীতে চলতি বছরের ৩০ মার্চ ‘মঞ্চ ৭১’ আয়োজিত একটি গোলটেবিল বৈঠককে কেন্দ্র করে দায়ের করা আরও একটি মামলায় তাকে পুনরায় গ্রেপ্তার দেখানো হয়। ওই মামলায় আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান এবং সাংবাদিক মঞ্জুরুল আলম-সহ মোট ১৬ জনকে আসামি করা হয়।

মামলার নথিতে শওকত মাহমুদকে ‘তদন্তে প্রাপ্ত’ আসামি হিসেবে উল্লেখ করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জামিনে মুক্ত সাংবাদিক নেতা শওকত মাহমুদ

সংবাদ প্রকাশের সময় : ০৬:২৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬