ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদযাত্রায় ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে তিন স্তরের নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:০৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে এবার তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। শুক্রবার (২২ মে) সকালে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে এ তথ্য জানান স্টেশন ম্যানেজার কবির হোসেন।

তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে ঘরমুখো যাত্রীদের চাপ বাড়ছে। সকাল থেকেই বিভিন্ন আন্তঃনগর ট্রেন কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে। এখন পর্যন্ত মোট ১১টি ট্রেন ছেড়ে গেছে বলে জানান তিনি।

স্টেশন ম্যানেজার আরও জানান, ছাদে ভ্রমণ রোধে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হয়েছে। পাশাপাশি টিকিট ছাড়া কেউ স্টেশনে প্রবেশ করতে পারবে না বলেও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে সর্বনিম্ন শ্রেণির আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হচ্ছে। সব মিলিয়ে প্রায় ৪৫ হাজার আসন টিকিট এবং স্ট্যান্ডিং টিকিট মিলিয়ে মোট প্রায় ৭০ হাজার টিকিট দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

রেলওয়ে কর্তৃপক্ষ আশা করছে, এ ব্যবস্থা যাত্রীদের শৃঙ্খলাবদ্ধ যাতায়াত নিশ্চিত করতে এবং ছাদে ভ্রমণের ঝুঁকি কমাতে সহায়ক হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঈদযাত্রায় ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে তিন স্তরের নিরাপত্তা

সংবাদ প্রকাশের সময় : ০১:০৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬