ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোর পাবলিক লাইব্রেরিতে চালু হচ্ছে ডিজিটাল ভার্সন

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৫০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬ ১৩২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরিতে ডিজিটাল ভার্সন চালু করার ঘোষণা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, যাদের সরাসরি পাঠ্য পুস্তক পড়ার সুযোগ নেই তারা যেন ডিজিটাল মাধ্যমে পড়তে পারেন আমরা সেই ব্যবস্থা করবো। বই পড়ার মাধ্যমে আমাদের সন্তানরা আনন্দ খুঁজে নিতে পারে সে ব্যাপারে আমরা সহযোগিতা করবো।

শুক্রবার (২২ মে) জেলা প্রশাসন জেলা প্রশাসনের আয়োজনে ও যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি সহযোগিতায় অনুষ্ঠিত তিন দিন ব্যাপী বই মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি চত্বরে আয়োজিত বই মেলার উদ্বোধনী অনুষ্ঠিত প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের বইয়ে মনোনিবেশ করার আহ্বান জানিয়ে বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের সন্তানদের বইমুখি করতে চান। যে কারণে তিনি বিশ^ সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদের সাথে কয়েক দফা বৈঠক করেছেন, কি ভাবে বই পড়ার অভ্যাসটা আবারও স্কুল থেকে করা যায়। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী যশোর পাবলিক লাইব্রেরি পরির্দশন করেন। এই লাইব্রেরি ঐতিহ্য সম্পর্ক জেনেছেন এবং দূর্লভ সংগ্রহ স্বচোখে দেখেছেন। সেদিন তিনি বই মেলার কথা বলেন। তিনি পাবলিক লাইব্রেরি উন্নয়নে ৭৮ লাখ টাকা বরাদ্দ করেছেন।

তিনি বলেন, আজকে যে পরিসরে এখানে বই মেলা হচ্ছে আমরা ছোট বেলায় ঠিক এমনটি দেখেছি। এই লাইব্রেরি অনেক সুনাম ঐতিহ্য ছিল যা দেশব্যাপী ছড়িয়েছিল। আজকে আমাদের সন্তানরা অনেকে সেটি জানে না। বিভিন্ন কারণে প্রতিষ্ঠানটি তার ঐতিহ্য হারিয়েছে। প্রযুক্তির উদ্ভাবনের সাথে সাথে আমরাও অনেকে বই বিমুখ হয়েছি। আমাদের ছেলে মেয়েদের আবার বই মুখি করতে হবে। বই শুধু জ্ঞান আহরণের মাধ্যম নয়, বই পড়ে যেমন আনন্দ খুঁজে পাওয়া যায় ঠিক তেমনই ভাষার ওপর দক্ষতা অর্জন করা হয়। ভালো লেখার পূর্ব শর্ত বই পড়া। যে যত বই পড়বে তার তত শব্দ এবং ভাষার ওপর দক্ষতা বাড়বে। বি সরকার মেমোরিয়াল হল, দুর্ঘয়ন্ন মঞ্চ , শিল্পকলা একাডেমির উন্নয়নের ঘোষনা দেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। এ সময় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম উদ-দ্দৌলা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যশোর পাবলিক লাইব্রেরিতে চালু হচ্ছে ডিজিটাল ভার্সন

সংবাদ প্রকাশের সময় : ০৭:৫০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬