ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শিবগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ফেরদৌস সিহানুক (শান্ত), চাঁপাইনবাবগঞ্জ
  • সংবাদ প্রকাশের সময় : ১০:১২:১০ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জমিতে ধান কাটতে গিয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের বাবুপুর চালকিপাড়ার শুক্রবার (২২ মে) সন্ধ্যায় একটি ধানক্ষেতে বজ্রপাতে তিনি মারা যান।

মৃত কৃষক বাবুপুর চালকিপাড়া গ্রামের মৃত মহবুলের ছেলে মোঃ মালেক (৪০) ।

বিষয়টি নিশ্চিত করেন সংশ্লিষ্ট সততা ভাটা মালিক কামাল বাবু।

স্থানীয় সততা ভাটার মালিক কামাল বাবু জানান, বাড়ির পাশে বাবুপুর চালকিপাড়া মাঠে ধান কাটার পর সন্ধ্যার পরে পাকা ধান নিয়ে বাড়ি ফেরার সময় হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

অন্যদিকে শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান জানান, বাবুপুর এলাকায় বজ্রপাতে একজন মারা যাবার খবর স্থানীয়ভাবে পেয়েছেন বিষয়টি খোঁজ নেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শিবগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সংবাদ প্রকাশের সময় : ১০:১২:১০ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬