ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি নিরাপত্তায় বিশ্বব্যাংকের ৩৫ কোটি ডলারের সহায়তা

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৩২:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতার মধ্যে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আরও ৩৫ কোটি মার্কিন ডলার অতিরিক্ত অর্থায়ন অনুমোদন করেছে বিশ্বব্যাংক। এই অর্থ এলএনজি আমদানি অব্যাহত রাখা এবং সরবরাহ স্থিতিশীল রাখতে ব্যবহার করা হবে।

সোমবার (১৮ মে) বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৫ মে ‘এনার্জি সেক্টর সিকিউরিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্ট’-এর আওতায় এই অতিরিক্ত অর্থায়ন অনুমোদন করা হয়েছে। এর মাধ্যমে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোবাংলা এলএনজি আমদানির বিল পরিশোধে সহায়তা পাবে।

সংস্থাটি জানায়, এই সহায়তা বৈশ্বিক জ্বালানি দামের ওঠানামার মধ্যে বাংলাদেশের জন্য তুলনামূলক ব্যয়-সাশ্রয়ী জ্বালানি সরবরাহ নিশ্চিত করবে। দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় এলএনজি আমদানি বাড়ানো এবং স্পট মার্কেটের ওপর নির্ভরতা কমানোও এই উদ্যোগের লক্ষ্য।

বিশ্বব্যাংক বলছে, স্থিতিশীল গ্যাস সরবরাহ বিদ্যুৎ উৎপাদন, শিল্পখাতের কার্যক্রম এবং কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানবিষয়ক ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেসমে বলেন, বৈশ্বিক সংঘাতের কারণে এলএনজির দাম বেড়েছে, যা বাংলাদেশসহ আমদানিনির্ভর দেশগুলোর ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। এই পরিস্থিতিতে জ্বালানি খাতে সহায়তা বাড়ানো হয়েছে।

সংস্থাটির সিনিয়র এনার্জি বিশেষজ্ঞ ও প্রকল্প টাস্ক টিম লিডার ওলাইয়িঙ্কা আদেবেরি বলেন, গ্যাস তুলনামূলকভাবে কম দূষণকারী ও ব্যয়সাশ্রয়ী হওয়ায় এটি বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার ভিত্তি হিসেবে কাজ করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জ্বালানি নিরাপত্তায় বিশ্বব্যাংকের ৩৫ কোটি ডলারের সহায়তা

সংবাদ প্রকাশের সময় : ১০:৩২:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬