ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জানালেন প্রধান নির্বাচন কমিশনার

দলীয় প্রতীক ছাড়াই হবে স্থানীয় সরকার নির্বাচন

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৪৫:১৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬ ২১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করার ঘোষণা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তবে নির্বাচনের সম্ভাব্য সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন তিনি।

সোমবার (১৮ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) নতুন কমিটির দায়িত্বগ্রহণ ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন সিইসি।

তিনি বলেন, যেহেতু এবার স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে না, তাই নির্বাচন পরিচালনা বিধি ও আচরণবিধিতে প্রয়োজনীয় পরিবর্তনের কাজ চলছে।

সিইসি জানান, প্রতীক না থাকলেও বিভিন্ন রাজনৈতিক দল ইতোমধ্যে নিজেদের সমর্থিত প্রার্থীদের পক্ষে সক্রিয় অবস্থান নিচ্ছে। এতে নির্বাচন ঘিরে উত্তেজনা ও সংঘাতের শঙ্কা তৈরি হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

তার ভাষায়, স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে অতীতে বহু সহিংসতা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটেছে। বিশেষ করে গ্রামাঞ্চলে প্রতিদ্বন্দ্বিতা অনেক সময় একই পরিবার বা একই এলাকার মানুষের মধ্যেও বিভাজন তৈরি করে। তাই রাজনৈতিক দলগুলোকে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ ও রক্তপাতহীন নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

সিইসি আরও বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন শুধু নির্বাচন কমিশনের একার পক্ষে সম্ভব নয়। এ জন্য আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, রাজনৈতিক দল, প্রার্থী, সাংবাদিক ও ভোটার—সবার সহযোগিতা প্রয়োজন।

তিনি দাবি করেন, বর্তমান নির্বাচন কমিশন নিরপেক্ষতা বজায় রেখেই কাজ করছে। কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা ‘ডিজাইন’ ছাড়াই সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করাই কমিশনের লক্ষ্য বলেও উল্লেখ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জানালেন প্রধান নির্বাচন কমিশনার

দলীয় প্রতীক ছাড়াই হবে স্থানীয় সরকার নির্বাচন

সংবাদ প্রকাশের সময় : ০৮:৪৫:১৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬