ঢাকা ১১:১৬ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাসাইলে কৃষক হত্যা মামলার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৫১:০৬ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬ ৮৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় কৃষক আনছার আলী হত্যা মামলার আসামি লাবু মিয়া ওরফে লেবু মেলেটারীকে (৭৫) গ্রেফতার করেছে র‍্যাব। রবিবার (১০ মে) মধ্যরাতে টাঙ্গাইল শহর থেকে র‍্যাব-১৪ এর ৩ নম্বর কোম্পানির সদস্যরা তাকে আটক করে। পরে সোমবার (১১ মে) দুপুরে বাসাইল থানা পুলিশের মাধ্যমে তাকে আদালতে পাঠানো হয়।

গ্রেফতারকৃত লেবু মেলেটারী বাসাইল উপজেলার কাউলজানী ইউনিয়নের কলিয়া সিকদার বাড়ি এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, চলতি বছরের ১ ফেব্রুয়ারি সকালে কৃষিজমির আইল কাটাকে কেন্দ্র করে আনছার আলীর সঙ্গে লেবু মেলেটারীর বিরোধ হয়। অভিযোগ রয়েছে, ওই সময় লেবু মেলেটারী আনছার আলীকে মারধর করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহতের স্ত্রী জরিনা বেগম বাদী হয়ে ২ ফেব্রুয়ারি বাসাইল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই অভিযুক্ত লেবু মেলেটারী পলাতক ছিলেন।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, র‍্যাব আসামিকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে। পরে তাকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাসাইলে কৃষক হত্যা মামলার আসামি গ্রেফতার

সংবাদ প্রকাশের সময় : ১০:৫১:০৬ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬