ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি পাঁচলাইশে দিনে-দুপুরে বাড়িতে হামলা ও লুটের অভিযোগ, তিনজন গ্রেফতার ‘মেসির চোখে জল দেখতে কষ্ট হয়’—ভাইরাল রোনাল্ডোর ১০ বছর আগের মন্তব্য মহাপ্রলয়ে লাশের পাহাড়, নেপালে ফের ধেয়ে আসছে হড়পা বান? ‘নোবডি বিগ, নোবডি স্মল’—বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে ভারতীয় হাইকমিশনার এনটিআরসিএর শিক্ষক নিবন্ধনে বহাল থাকছে আগের পদ্ধতি অতিরিক্ত বোয়িং কেনায় যুক্তরাষ্ট্রের কোনো চাপ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রতিষ্ঠার ৪৮ বছরেও বিএনপির পথনির্দেশক জিয়ার ঐতিহাসিক ১৯ দফা বিএনপির হাত ধরেই দেশে বহুদলীয় ও সংসদীয় গণতন্ত্র এসেছে: প্রধানমন্ত্রী লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘর ঘুরে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

রাতে কুলার চালিয়ে ঘুমাচ্ছেন? ছোট ভুলেই ঘটতে পারে বড় দুর্ঘটনা

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:০৩:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ ১৫৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৈশাখের তীব্র গরমে অনেকের কাছেই এখন এয়ার কুলারই স্বস্তির প্রধান ভরসা। তবে সামান্য অসাবধানতা এই যন্ত্রটিকেই পরিণত করতে পারে প্রাণঘাতী ফাঁদে। সম্প্রতি ভারতের তেলঙ্গানায় কুলার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা নতুন করে সতর্কবার্তা দিচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, কুলার ব্যবহারে সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো—চালু অবস্থায় পানি ঢালা। পানি ও বিদ্যুৎ একসঙ্গে মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে। তাই কুলারে পানি দেওয়ার আগে অবশ্যই প্লাগ খুলে নিতে হবে। ভেজা হাতে সুইচ বা প্লাগ স্পর্শ করাও বিপজ্জনক।

পুরনো কুলার ব্যবহারের ক্ষেত্রেও বাড়তি সতর্কতা প্রয়োজন। দীর্ঘদিন অব্যবহৃত থাকলে তারের আবরণ ক্ষতিগ্রস্ত হতে পারে। খোলা তার যদি লোহার বডির সঙ্গে সংযোগ পায়, তাহলে পুরো যন্ত্রটি বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঝুঁকি তৈরি করে। এ ক্ষেত্রে প্লাস্টিক বা ফাইবার বডির কুলার তুলনামূলক নিরাপদ।

কুলার চালানোর সময় যদি হালকা ঝটকা বা সুড়সুড়ি অনুভূত হয়, সেটি বড় দুর্ঘটনার পূর্বাভাস হতে পারে। সাধারণত আর্থিং সমস্যার কারণে এমনটি ঘটে। তাই এ ধরনের লক্ষণ দেখা দিলে দ্রুত দক্ষ ইলেকট্রিশিয়ান দিয়ে পরীক্ষা করানো জরুরি।

এছাড়া ভেজা শরীরে বা স্নানের পরপরই কুলারের সুইচ ধরাও ঝুঁকিপূর্ণ। নিরাপদ থাকতে সবসময় শুকনো হাতে ও পায়ে কুলার ব্যবহার করা উচিত, সম্ভব হলে প্লাস্টিকের স্যান্ডেল ব্যবহার করা ভালো।

সচেতনতা আর সামান্য সতর্কতাই পারে এই গরমে স্বস্তির যন্ত্রটিকে নিরাপদ রাখতে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাতে কুলার চালিয়ে ঘুমাচ্ছেন? ছোট ভুলেই ঘটতে পারে বড় দুর্ঘটনা

সংবাদ প্রকাশের সময় : ১২:০৩:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬