ঢাকা ০৯:২০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রামপালে জমি অধিগ্রহণে ন্যায্য ক্ষতিপূরণ দাবিতে মানববন্ধন ভাঙ্গুড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ স্কুল ফিডিংয়ের পাউরুটি খেয়ে চাঁপাইনবাবগঞ্জে ২০ শিক্ষার্থী অসুস্থ এনসিপির ২ নেত্রীর মনোনয়ন স্থগিত ও বাতিল যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পাওয়া সিটি প্রশাসকদের দায়িত্বশীল ভূমিকার আহ্বান দিঘলিয়ায় ৫০০ কৃষকের মাঝে আউশ বীজ ও সার বিতরণ অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি : প্রধানমন্ত্রী হাতিয়াতে ১৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, একজন গ্রেপ্তার তনু হত্যা মামলায় ১০ বছর পর প্রথম গ্রেপ্তার, ওয়ারেন্ট অফিসার রিমান্ডে বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ ডিআইজি

এনসিপির ২ নেত্রীর মনোনয়ন স্থগিত ও বাতিল

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:০৬:৩১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দুই নেত্রীর মনোনয়নপত্র নিয়ে ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন।

বুধবার (২২ এপ্রিল) নির্বাচন ভবনের অডিটরিয়ামে রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান এ তথ্য জানান।

নির্বাচন কমিশন জানিয়েছে, এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন-এর মনোনয়নপত্র আপাতত স্থগিত রাখা হয়েছে। তাকে আগামী বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ১২টার মধ্যে প্রয়োজনীয় তথ্য ও নথি জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, মনিরা শারমিন মনোনয়নপত্রে কিছু তথ্য অস্পষ্ট থাকায়—বিশেষ করে চাকরি ও পদত্যাগ সংক্রান্ত বিস্তারিত তথ্য না থাকায়—তার মনোনয়ন যাচাই কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

অন্যদিকে এনসিপির অপর যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম-এর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার ১৯ মিনিট পরে মনোনয়নপত্র জমা দেওয়ায় আইন অনুযায়ী তা গ্রহণ করা হয়নি বলে জানায় ইসি।

রিটার্নিং কর্মকর্তা বলেন, সময়সীমার পর দাখিল করা মনোনয়নপত্র আইনগতভাবে গ্রহণযোগ্য নয়, তাই সেটি বাতিল করা হয়েছে।

এ ঘটনায় এনসিপির মনোনয়ন প্রক্রিয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক অঙ্গনে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এনসিপির ২ নেত্রীর মনোনয়ন স্থগিত ও বাতিল

সংবাদ প্রকাশের সময় : ০৭:০৬:৩১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬