ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাস-ট্রাক ভাড়া নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:০১:১৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে বাস-ট্রাকসহ সব ধরনের পরিবহনের নতুন ভাড়া নির্ধারণে চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নেওয়া হবে বলে জানিয়েছেন শেখ রবিউল আলম।

বুধবার (২২ এপ্রিল) সচিবালয়-এ এ বিষয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ওই বৈঠকে ভাড়া নির্ধারণের কোনো সিদ্ধান্ত হয়নি। তবে বিষয়টি নিয়ে পরদিন চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

এদিকে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি জানিয়েছে, পরিবহন খাত বর্তমানে বাড়তি আর্থিক চাপে রয়েছে। সম্প্রতি ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বেড়ে যাওয়ায় এবং ডলারের মূল্য বৃদ্ধির কারণে আমদানিকৃত যন্ত্রাংশ ও যানবাহন রক্ষণাবেক্ষণ ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

এই পরিস্থিতিতে পরিবহন খাতের স্থিতিশীলতা বজায় রাখতে জ্বালানি খরচ ও রক্ষণাবেক্ষণ ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুত ও যৌক্তিকভাবে ভাড়া পুনর্নির্ধারণের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাস-ট্রাক ভাড়া নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার

সংবাদ প্রকাশের সময় : ০৪:০১:১৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬