ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ডা. জিয়াউদ্দিন হায়দার

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:৫৯:১৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন এস এম জিয়াউদ্দিন হায়দার। বুধবার (২২ এপ্রিল) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে জানানো হয়, রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী তাকে এ পদে নিয়োগ দিয়েছেন। নতুন দায়িত্বে তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।

ঝালকাঠি জেলার বাসিন্দা ডা. জিয়াউদ্দিন হায়দারের এ নিয়োগে এলাকায় আনন্দের আবহ তৈরি হয়েছে। স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতারা তাকে অভিনন্দন জানিয়েছেন।

স্থানীয়দের আশা, নতুন দায়িত্বে তিনি দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। পাশাপাশি তার এ অর্জন জেলার তরুণদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে বলেও মনে করছেন অনেকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ডা. জিয়াউদ্দিন হায়দার

সংবাদ প্রকাশের সময় : ০৩:৫৯:১৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬