ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাগ্নে ও ভগ্নীপতিসহ গ্রেফতার ৩

ফলোআপ/ নওগাঁয় সম্পত্তির লোভে দুই শিশুসহ ৪ জনকে গলাকেটে হত্যা

মির্জা তুষার আহমেদ, নওগাঁ
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৩৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Oplus_16908288

বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যার ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরেই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (২২ এপ্রিল) নওগাঁ জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

গ্রেফতারকৃতরা হলেন—নিহত হাবিবুর রহমানের ভাগ্নে সবুজ রানা, ভগ্নীপতি শহীদুল ইসলাম এবং তার ছেলে শাহিন মন্ডল।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, নিহতের বাবা নমির উদ্দিন তার ছেলেকে ১৩ বিঘা জমি এবং পাঁচ মেয়ের প্রত্যেককে ১০ কাঠা করে জমি লিখে দেওয়াকে কেন্দ্র করে পরিবারের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলছিল। এই ক্ষোভ থেকেই হত্যার দুই দিন আগে পরিকল্পনা করা হয়।

পরিকল্পনা অনুযায়ী, ভাগ্নে সবুজ রানা আগে থেকেই নিহতের বাড়িতে অবস্থান করছিলেন। সোমবার রাত প্রায় ১১টার দিকে তিনি বাড়ির দরজা খুলে দিলে অন্যরা ভেতরে ঢুকে পড়ে। পরে তারা ধারালো অস্ত্র দিয়ে হাবিবুর রহমান, তার স্ত্রী ও দুই সন্তানকে নির্মমভাবে হত্যা করে। রাত ১১টা থেকে ১টার মধ্যে পুরো ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, ঘটনার পর সন্দেহভাজনদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে সবুজ রানা হত্যার দায় স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শাহিনের বাড়ির পাশের ঝোপ থেকে একটি হাসুয়া এবং পুকুর সেচে একটি ছোরা উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভাগ্নে ও ভগ্নীপতিসহ গ্রেফতার ৩

ফলোআপ/ নওগাঁয় সম্পত্তির লোভে দুই শিশুসহ ৪ জনকে গলাকেটে হত্যা

সংবাদ প্রকাশের সময় : ০৪:৩৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬