ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে পরীক্ষা দিনে এক বিদ্যাপীঠে তিনটি ট্রান্সফরমার চুরি

মৌলভীবাজার প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:২০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এসএসসি পরীক্ষা শুরু দিনে মৌলভীবাজারের রাজনগর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) ভোরে এ ট্রান্সফার চুরি হওয়ার ঘটনা জানা যায়।

জানা গেছে, গভীর রাতে দুর্বৃত্তরা প্রতিষ্ঠানটির ৩টি ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়।ফলে শিক্ষাপ্রতিষ্ঠানটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।সকালে পরীক্ষার প্রস্তুতির সময় বিষয়টি ধরা পড়ে।

তবে সকালে বিষয়টি জানাজানি হওয়ার পর দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে নতুন ট্রান্সফরমার স্থাপন করে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করে। এর ফলে কিছুটা পরিস্থিতি বিঘ্ন হলেও নির্ধারিত সময়েই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এই ট্রান্সফরমার চুরি ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। অনেকেই প্রশ্ন তুলেছেন প্রতিষ্ঠানে নিরাপত্তা প্রহরী থাকা সত্ত্বেও কীভাবে এমন একটি গুরুত্বপূর্ণ যন্ত্র চুরি হলো?

স্থানীয়রা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মৌলভীবাজারে পরীক্ষা দিনে এক বিদ্যাপীঠে তিনটি ট্রান্সফরমার চুরি

সংবাদ প্রকাশের সময় : ০৮:২০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬