ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীশংকৈলে সিসি ক্যামেরার আওতায় পৌনে তিন হাজার পরীক্ষার্থী

মোঃ বিপ্লব, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:১২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ ১১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় ৭টি কেন্দ্রে মোট ২,৭৪৩ জন পরীক্ষার্থী সিসি ক্যামেরার আওতায় অংশগ্রহণ করেছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহীন আক্তার।

তিনি জানান, ওইদিন রাণীশংকৈল উপজেলায় নির্ধারিত সময়ে ৭টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৪টি কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ২,১৬২ জন পরীক্ষার্থী। এছাড়া ১টি দাখিল কেন্দ্রে অংশ নেয় ২৫৬ জন এবং ২টি ভোকেশনাল কেন্দ্রে অংশ নেয় ২৪৯ জন পরীক্ষার্থী। মোট অনুপস্থিত ছিল ৯৮ জন।

পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সচিব সোহেল রানা বলেন, এবারের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কোনো সুযোগ নেই। শিক্ষক ও পরীক্ষার্থীদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হচ্ছে এবং সিসি ক্যামেরার মাধ্যমে কেন্দ্রগুলো মনিটরিং করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খাজিদা বেগম জানান, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্র ও পরীক্ষা কক্ষে সিসি ক্যামেরা স্থাপনসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, সকলের সহযোগিতায় এবারের প্রতিটি পরীক্ষা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাণীশংকৈলে সিসি ক্যামেরার আওতায় পৌনে তিন হাজার পরীক্ষার্থী

সংবাদ প্রকাশের সময় : ০৮:১২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬