ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহ, গরম আরও বাড়ার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৩৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশজুড়ে অস্বস্তিকর গরমের তীব্রতা ক্রমেই বাড়ছে। আগুনঝরা রোদ আর তীব্র দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই পরিস্থিতির উন্নতির তাৎক্ষণিক কোনো সম্ভাবনা নেই, বরং আগামী দিনগুলোতে গরম আরও বাড়তে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে রাজধানী ঢাকাসহ দেশের অন্তত ৯টি জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই পরিস্থিতি আরও বিস্তৃত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংস্থাটি আরও জানিয়েছে, মঙ্গলবার (২১ এপ্রিল) তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। এতে তাপপ্রবাহ নতুন এলাকাতেও ছড়িয়ে পড়তে পারে এবং জনদুর্ভোগ আরও তীব্র হতে পারে।

দিনের বেলা প্রচণ্ড রোদ ও আর্দ্রতার কারণে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছাতে পারে বলে সতর্ক করেছেন সংশ্লিষ্টরা।

তবে এই তাপপ্রবাহের মাঝেও কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। সোমবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং ঢাকা, রংপুর ও চট্টগ্রাম বিভাগের দু–এক স্থানে দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার (২০ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে—৩৮ ডিগ্রি সেলসিয়াস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহ, গরম আরও বাড়ার শঙ্কা

সংবাদ প্রকাশের সময় : ০৪:৩৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬