ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের ১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নৌবন্দরে সতর্ক সংকেত সংকটের মধ্যে ৯ লাখ কোটি টাকার বাজেট, বড় চ্যালেঞ্জ জ্বালানি ও মূল্যস্ফীতি দাবদাহে শরীর ঠান্ডা রাখতে কী খাবেন, কী এড়িয়ে চলবেন? এইচপিভি টিকা: পুরুষদেরও সুরক্ষায় জরুরি—কোন কোন ক্যানসার ঠেকায়? হৃদ্‌রোগের আগে শরীরে কী ঘটে? ‘এন্ডোথেলিয়াল ডিসফাংশন’ ও ঝুঁকির কারণগুলো ‘কৃত্রিম বন্যা’য় সড়কেই হাঁটু পানি, ঘণ্টাখানেকের বৃষ্টিতে ডুবলো চট্টগ্রাম পানির নিচে পাকা ধান, হাওরপাড়ে কৃষকদের হাহাকার টাঙ্গাইলে ছাত্রদলের উদ্যোগে খাবার পানি বিতরণ নিউমার্কেটে গুলিবর্ষণে নিহত এক ব্যক্তি—সন্ত্রাসী দ্বন্দ্বের সন্দেহে তদন্তে পুলিশ পরীক্ষাকক্ষে পানি, বেঞ্চে উঠে পরীক্ষা দিল শিক্ষার্থীরা

বাগেরহাটে টিকার আওতায় ৬ মাস থেকে ৪ বছর ১১ মাস বয়সী শিশু

বাগেরহাট প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৪৭:২০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগেরহাটে হাম-রুবেলা থেকে শিশুদের সুরক্ষা দিতে আগামী ২০ এপ্রিল থেকে শুরু হচ্ছে টিকাদান ক্যাম্পেইন। জেলার সব উপজেলায় একযোগে পরিচালিত এ কর্মসূচিতে ৬ মাস থেকে ৪ বছর ১১ মাস বয়সী শিশুদের টিকা প্রদান করা হবে।

আগামী ১০ মে পর্যন্ত এই টিকাদান কার্যক্রম চলবে। শিশুদের টিকা প্রদানে অভিভাবকদের এগিয়ে আসার জন্য সকলের সহযোগিতা কামনা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে বাগেরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. আতিয়া খাতুন।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদিপ কুমার বকসীর সভাপতিত্বে সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইমাম, পুরোহিত ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। সদর উপজেলায় ১৭ হাজার ৩৬১ জন শিশুকে হাম-রুবেলার টিকা প্রদানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে জেলার মোট কত শিশু টিকার আওতায় আসবে তা এখনো নির্ধারণ করতে পারেনি সিভিল সার্জনের কার্যালয়।

সভায় ডা. প্রদিপ কুমার বকসী বলেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ। একজন আক্রান্ত ব্যক্তি থেকে ১৮ জন পর্যন্ত সংক্রমিত হতে পারে। তাই হামের লক্ষণ দেখা দিলে আক্রান্ত শিশুকে দ্রুত আইসোলেশনে রাখতে হবে এবং অন্যান্য শিশুদের সঙ্গে মেলামেশা সীমিত করতে হবে। প্রয়োজন অনুযায়ী হাসপাতালে ভর্তি করারও পরামর্শ দেন তিনি। হাম-রুবেলা থেকে শিশুদের সুরক্ষায় অভিভাবকদের টিকা প্রদানে এগিয়ে আসার আহ্বান জানান এই চিকিৎসক।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার পর্যন্ত বাগেরহাট থেকে সম্ভাব্য ৬৭ জন রোগীর নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এর মধ্যে চার জনের শরীরে হামের জীবাণু শনাক্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাগেরহাটে টিকার আওতায় ৬ মাস থেকে ৪ বছর ১১ মাস বয়সী শিশু

সংবাদ প্রকাশের সময় : ০৪:৪৭:২০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬