ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭ বছর ২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযান, তদন্তের নির্দেশ ডিএমপির দুমকিতে জ্বালানি সংকট ও নিত্যপণ্যের বাজার নিয়ে লিফলেট বিতরণ যশোর ও নড়াইলে ১২৭৮টি মণ্ডপে দুর্গাপূজা: তিন স্তরের নিরাপত্তায় মাঠে এসআরবি সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই আগামীর বাংলাদেশের অঙ্গীকার: প্রধানমন্ত্রী মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি ৮০ কিলোমিটার মেরিন ড্রাইভে শত শত হোটেল-রিসোর্ট, নেই ফায়ার স্টেশন সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সতর্কবার্তার পরও চালু ছিল রিসোর্ট ‘টুপটুপ’, চার মাস আগেই ঝুঁকি শনাক্ত

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ছাড়ের খবর ভিত্তিহীন: জ্বালানি মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:১১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ ৬৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাশিয়া থেকে জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ৬০ দিনের ছাড় সংক্রান্ত বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্যকে ভিত্তিহীন বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। এ ধরনের সংবেদনশীল বিষয়ে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ জাতীয় জ্বালানি নীতি ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে বলেও সতর্ক করেছে সংস্থাটি।

শুক্রবার (১৭ এপ্রিল) এক বার্তায় জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ জানায়, ১৭ এপ্রিল বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত ওই সংক্রান্ত সংবাদ তাদের নজরে এসেছে। তবে এ বিষয়ে বিভাগের কোনো অনুমোদিত কর্মকর্তা কোনো গণমাধ্যমকে কোনো ধরনের তথ্য, নিশ্চিতকরণ বা মন্তব্য দেননি।

বার্তায় আরও বলা হয়, ১১ এপ্রিল থেকে ৯ জুন পর্যন্ত কথিত ৬০ দিনের ছাড় কিংবা রাশিয়া থেকে ১০ লাখ টন ডিজেল আমদানির কোনো পরিকল্পনা সম্পর্কে জ্বালানি বিভাগ কোনো গণমাধ্যম বা সাংবাদিককে তথ্য দেয়নি। এমনকি এ বিষয়ে কোনো প্রস্তাব, সিদ্ধান্ত বা সরকারি কার্যক্রমও নেই।

এছাড়া রাশিয়ান জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো ছাড় সংক্রান্ত তথ্য কিংবা বাংলাদেশ কর্তৃক রাশিয়া থেকে ১০ লাখ টন ডিজেল ক্রয়ের কোনো উদ্যোগের বিষয়েও কোনো হালনাগাদ তথ্য বা সরকারি যোগাযোগ নেই বলে জানানো হয়।

জ্বালানি বিভাগ জানায়, তাদের কর্মকর্তাদের নামে প্রকাশিত এ ধরনের সংবাদ অনুমোদিত তথ্যের ভিত্তিতে নয়। এ ধরনের বিভ্রান্তিকর প্রতিবেদন জাতীয় নীতি ও আন্তর্জাতিক কূটনৈতিক প্রক্রিয়ায় ভুল ধারণা তৈরি করতে পারে।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল কিছু প্রতিবেদনে দাবি করা হয়, রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র ৬০ দিনের জন্য নিষেধাজ্ঞা শিথিলের সুযোগ দিয়েছে, যা ৯ জুন পর্যন্ত কার্যকর থাকবে। তবে মন্ত্রণালয় সেই তথ্যকে আনুষ্ঠানিকভাবে অস্বীকার করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ছাড়ের খবর ভিত্তিহীন: জ্বালানি মন্ত্রণালয়

সংবাদ প্রকাশের সময় : ১১:১১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬