ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুক্তিযুদ্ধে শহিদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষাব্যবস্থার পুনর্গঠন হবে: মাহদী আমিন মানব পাচার ও চোরাচালান দমনে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই গণহত্যায় জড়িত কাউকে ছাড় নয়: চিফ প্রসিকিউটর দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে সবার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান চার বছর পর বাংলাদেশ সফরে আসছে ভারতীয় দল জব্দ পাথর নিয়ে ইউএনও’র লুকোচুরি ব্রাজিলের চিনির চুক্তি ভেঙে লন্ডনে ধরা খেল এস আলম, দিতে হবে ২৫ কোটির ক্ষতিপূরণ শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই হবে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

ফুলবাড়ীতে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন, ট্যাক্স বন্ধের হুঁশিয়ারি

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:১৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ ২২০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পৌর শহরের একটি গুরুত্বপূর্ণ সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। দাবি পূরণ না হলে পৌরসভা ঘেরাও, সড়ক অবরোধসহ পৌর ট্যাক্স না দেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

শুক্রবার (১৭ এপ্রিল) বাদজুম্মা পৌর শহরের নিমতলা মোড়ে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

স্থানীয়দের অভিযোগ, পশ্চিম গৌরিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের নিমতলা মোড় মুন্সি হোটেল থেকে টাওয়ারের মোড় পর্যন্ত বউবাজার সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলিত। বর্ষা মৌসুমে সড়কে পানি জমে থাকে এবং খানা-খন্দে ভরে যাওয়ায় চলাচল প্রায় অযোগ্য হয়ে পড়েছে। এতে প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।

“সড়ক দ্রুত সংস্কার করুন, জনগণের ভোগান্তি বন্ধ করুন”—এমন স্লোগানে শতাধিক মানুষ মানববন্ধনে অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, বারবার পৌর কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

মানববন্ধনে বিএনপি ও স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন। তারা পৌর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ১৫ দিনের মধ্যে সড়ক সংস্কারের কাজ শুরু না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। একই সঙ্গে সড়ক সংস্কার না হওয়া পর্যন্ত পৌর ট্যাক্স বন্ধ রাখার ঘোষণা দেন।

এ বিষয়ে পৌর নির্বাহী প্রকৌশলী মো. লুৎফুল হুদা চৌধুরী লিমন জানান, সড়কটি Local Government Engineering Department-এর আওতায় একটি উন্নয়ন প্রকল্পে অন্তর্ভুক্ত রয়েছে। অনুমোদন ও বরাদ্দ পেলেই কাজ শুরু হবে।

অন্যদিকে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) ছামিউল ইসলাম বলেন, প্রকল্পটি আঞ্চলিক উন্নয়ন কর্মসূচির অধীনে রয়েছে এবং প্রয়োজনীয় অনুমোদন ও অর্থ ছাড় পেলেই দ্রুত কাজ শুরু করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফুলবাড়ীতে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন, ট্যাক্স বন্ধের হুঁশিয়ারি

সংবাদ প্রকাশের সময় : ০৬:১৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬