ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাবার দাফন শেষে রাতে চাকরি, সকালে পরীক্ষার হলে—হার না মানা ইসমাইলের গল্প খুলনা, বরিশাল ও চট্টগ্রামে ৫ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস ইন্টারনেট ছাড়াই মেসেজ আদানপ্রদান আরশোলা’দের! নেপথ্যে কোন প্রযুক্তি? বিশ্বকাপে ফুটবলার ছেড়ে কোন ক্লাব কত টাকা পেল? গাজী নজরুলের ‘শূন্য’ আসনে নির্বাচনে লড়বেন হিরো আলম! অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন, উচ্চ আদালতের রায় অমান্য আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ফ্ল্যাট-জমি নিবন্ধন ফি যৌক্তিক করার দাবি রিহ্যাবের পানিতে ডুবে মৃত্যু- একটি অবহেলিত জনস্বাস্থ্য সংকট মাদকের গডফাদারদেরও আইনের আওতায় আনা হবে: খুলনা রেঞ্জের ডিআইজি

চুলে লালচে আভা-মুখে ঘন গোঁফ, নয়া লুকে শাকিব

বিনোদন প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:০৫:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ ৭৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুলে লালচে আভা, রুখু ভাব। হাওয়ায় অবিন্যস্ত। মুখে ঘন দাড়ি-গোঁফ। দুপুরের গনগনে রোদে মুখচোখ রাঙা! বুক খোলা জিন্‌সের জ্যাকেটের ভিতর থেকে ফুলছাপ শার্টের উঁকিঝুঁকি। বাইকে চেপে বৌবাজারের মাধো ভবনের বাইরে পা রাখতেই পথচারীদের চোখ কপালে! কলকাতার রাস্তায় শাকিব খান!

কলকাতার রাস্তায় যেন শাকিব খানের মরসুম! শাকিব খান কলকাতার আলিপুর জেল থেকে হাওড়া চত্বরে জোরকদমে চলছে পরিচালক আবু হায়াত মাহমুদ-এর ছবি ‘প্রিন্স: ওয়ান্স আপ অন এ টাইম ইন ঢাকা’ এর শুটিং। ছবিতে শাকিবের সঙ্গে আছেন তাসনিয়া ফারিণ, জ্যোতির্ময়ী কুন্ডু, লোকনাথ দে, পিয়ান সরকার ও মৃত্যুঞ্জয় ভট্টাচার্য।

শুটিং শুরু হয়েছিল ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে, শ্রীলঙ্কার পর কলকাতার বিভিন্ন লোকেশন যেমন হাওড়া, বৌবাজার, আলিপুর জেল ও ভারতলক্ষ্মী স্টুডিওতে। খবর, শুটিং শেষ করে টিম হায়দরাবাদে যাবে।

কলকাতার হাওড়ার বন্ধ একটি কারখানায় অনুষ্ঠিত অ্যাকশন দৃশ্যে শাকিব খান নব্বইয়ের দশকের ত্রাস ‘কালা জাহাঙ্গীর’ চরিত্রে রূপ নিচ্ছেন। শহরের বৌবাজারের মাধো ভবনে শুটিং চলাকালীন পথচারীরা মুগ্ধ দৃষ্টিতে নায়ককে দেখেছেন।

ছবির অন্য অভিনেতাদের মধ্যে লোকনাথ দে নায়কের সহচর, পিয়ান সরকার ‘লেডি ডন’ চরিত্রে এবং মৃত্যুঞ্জয় ভট্টাচার্য নায়কের প্রশিক্ষক ‘বাবু’ হিসেবে উপস্থিত থাকবেন। ক্যামেরার কাজ করছেন বলিউডের অমিত রায় এবং শৈলেশ অবস্থী। প্রযোজক শিলিন সুলতানা (ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস)।

শাকিব খানের এই ছবিতে অ্যাকশন এবং রোমান্সের সমন্বয় দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চুলে লালচে আভা-মুখে ঘন গোঁফ, নয়া লুকে শাকিব

সংবাদ প্রকাশের সময় : ১২:০৫:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬