ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৮০ কোটি তরুণ বেকার হতে পারে, দারিদ্র্যে পড়তে পারে ১৩ কোটি মানুষ মন্ত্রীকে না জানিয়ে খাদ্যগুদাম পরিদর্শন, দায়িত্ব হারালেন এপিএস নিজের সন্তান নয়, তবু মৃত শাবককে বুকে আগলে ঘুরছে হাতি সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, আমরা সবাই বাংলাদেশি: প্রতিমন্ত্রী টুকু ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুই দিন আধা ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ১০০ ফুট সড়কের ৯০ ফুটই বেদখল, চলাচলে চরম ভোগান্তি প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট, পেশিশক্তি দেখালেই তাৎক্ষণিক ব্যবস্থা কওমি মাদ্রাসায় ছেলেশিশু যৌন নির্যাতন: বারবার ঘটছে, থামানো যাচ্ছে না কেন? ফুসফুসের ক্যানসারে আক্রান্ত পোপ লিও, অস্ত্রোপচারে বাদ দেওয়া হলো একাংশ সৌদির আরামকো তেল শোধনাগারে হামলার দাবি, ক্ষয়ক্ষতি কতটা?

তথ্য উপদেষ্টা

নির্ধারিত সময়েই নির্বাচন, আ’ লীগের অংশগ্রহণের সুযোগ নেই

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:০৮:১১ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ৭৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অন্তর্বর্তী সরকার ঘোষিত সময়সূচি অনুযায়ীই আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে কার্যক্রম নিষিদ্ধ থাকায় এ নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রোববার (৪ জানুয়ারি) সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, “নির্বাচন হবে না—এমন নেতিবাচক প্রচারণা একটি মহল চালাচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। নির্বাচনের পরিবেশ ভালো রয়েছে। নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।”

তিনি জানান, সব রাজনৈতিক দল ইতোমধ্যে নির্বাচনী প্রস্তুতি ও কার্যক্রম শুরু করেছে এবং তারা নির্বাচনে অংশ নেবে। তবে বিচার প্রক্রিয়া চলমান থাকা এবং দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই।

সৈয়দা রিজওয়ানা হাসান আরও বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে। একই সঙ্গে নির্বাচন কমিশনও প্রয়োজনীয় প্রস্তুতি অনেক দূর এগিয়ে নিয়েছে।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল ২০২৬ আসর থেকে বাদ দেওয়ার বিষয়ে প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, খেলাধুলার সঙ্গে রাজনৈতিক বিষয়কে এক করে দেখা সমীচীন নয়। তিনি জানান, ভারতের আইপিএল বাংলাদেশে সম্প্রচার করা হবে কি না—সে বিষয়ে আইনগত দিক পর্যালোচনা করা হচ্ছে।

এ ছাড়া তিনি বলেন, গণমাধ্যম অধ্যাদেশের একটি খসড়া প্রস্তুতের কাজ বর্তমানে চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তথ্য উপদেষ্টা

নির্ধারিত সময়েই নির্বাচন, আ’ লীগের অংশগ্রহণের সুযোগ নেই

সংবাদ প্রকাশের সময় : ০১:০৮:১১ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬