সংবাদ শিরোনাম ::
তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১২:৩৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে
ঢাকা–৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শনিবার (৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা এ সিদ্ধান্ত জানান।
তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ রয়েছে। ডা. তাসনিম জারা জানিয়েছেন, তিনি মনোনয়নপত্র বাতিলের আদেশের বিরুদ্ধে আপিল করবেন।
এর আগে ডা. তাসনিম জারা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে এনসিপির জোট গঠনের সিদ্ধান্তের বিরোধিতা করে তিনি দল থেকে পদত্যাগ করেন। পরে ঢাকা–৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেন।





















