কামালের কেরামতিতে বিধ্বস্ত চট্টগ্রাম ই/এম-১নং গণপূর্ত (পর্ব-২)
- সংবাদ প্রকাশের সময় : ১২:৩৯:২২ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫ ১৭৪ বার পড়া হয়েছে
প্রকৌশলী হাসান ইবনে কামাল। চট্টগ্রাম ই/এম ১নং গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী। চাকরিজীবনের শুরু থেকে দুর্নীতি আর লুটপাটে একের পর এক কেরামতি/কারামতি দেখিয়ে বিভিন্ন স্তরে বিভিন্ন উপায়ে অগাধ সুযোগ-সুবিধা বাগিয়ে নিয়েছেন। কামালের ক্যারিশমাটিক কারামতিতে সহকর্মী অনেককে ধরাসয়ি করে বহালতবিয়তে থেকে ফ্যাসিবাদকে উসকে দিচ্ছেন। সর্বশেষ চট্টগ্রাম ই/এম ১নং গণপূর্ত বিভাগের এলটিএম নিয়ে মহা কেরামতি দেখিয়ে অনিয়ম দুর্নীতি আর লুটপাটে কামাল করে দিয়েছেন তিনি। তবে ডিভিশনটিকে নিযে গেছেন অনেক পেছনে। তথ্য সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রের।
আরও পড়ুন : চট্টগ্রাম ই/এম-১নং গণপূর্তে হরিলুট (পর্ব-১)
ফ্যাসিবাদের দোসর প্রকৌশলী হাসান ইবনে কামাল লীগ সরকারের আমলে চট্টগ্রামের সাবেক তথ্যমন্ত্রী হাসান মাহমুদ ও কুমিল্লার সাবেক এমপি বাহারের প্রভাব দেখিয়ে দাপিয়ে বেড়িয়েছেন গণপূর্তের চট্টগ্রাম অঞ্চল। কুমিল্লায় ও চট্টগ্রামে এমপি বাহারের ঠিকাদারী কাজের সকল বিষয় দেখাশুনা করতেন এই প্রকৌশলী। সর্বশেষ স্বৈরাচারের মন্ত্রী এমপিদের আস্কারায় তাদের লোকজনকে অর্থিকভাবে পূণঃ বাসন করার জন্য ওটিএম পদ্ধতিতে কাজ পাইয়ে দেওয়ার পাশাপাশি এলটিএম নিয়েও মহা-জালিয়াতির আশ্রয় নিয়েছেন তিনি। এলটিএমে কখনো তিনি ১০/১২টি সিডিউলের মধ্যে ১টিতে রেসপন্স করে আবার কখনো ম্যাপিং পদ্ধতিতে ১টি টেন্ডার আইডিতে ১টি সিডিউল ফেলিয়ে অথবা বহু টেন্ডার সিডিউলের মধ্যে মাত্র ২টিতে বা ৩টিতে রেসপন্স দেখিয়ে কার্যাদেশ দেওয়ার অসংখ্য তথ্য প্রমাণাদি পাওয়া গেছে।
অনুসন্ধানে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে ১১১৭৩৮৫ নং এলটিএম টেন্ডার আইডিতে সিডিউল বিক্রি জমা হয়েছে ১২টি কিন্তু কেরামতির আশ্যয় নিয়ে রেসপন্স করা হয়েছে মাত্র ১টিতে। রেসপন্সকৃত এই ভাগ্যমান ঠিকাদার হচ্ছেন ড্যাফোডিল ইলেকট্রিক কোস্পানী লিঃ। কিন্তু তাকে রেসপন্স দেখাতে ক্যারিশমা করতে গিয়ে অনিয়মের আশ্রয় নিয়ে ১১ জন ঠিকাদারকে নন-রেসপনসিভ করা হয়েছে। অর্থ্যাৎ ১১ জন ঠিকাদারের ভাগ্যকে তিনি পদদলিত করেছেন ইচ্ছে করেই।
আরও পড়ুন : গণপূর্ত’র শীর্ষ পদ দখলে মরিয়া প্রকৌশলী শামছুদ্দোহা
একইভাবে একই অর্থবছরে ১১১৪১৭৯নং এলটিএম টেন্ডার আইডিতে ১১টি সিডিউল বিক্রি ৯টি জমা হলেও রেসপন্স করা হয়েছে মাত্র ২টিতে। এর মানে হলো-একই ঠিকাদার ২টি প্রতিষ্ঠানের নামে এই কাজটির বিপরীতে সিডিউল কিনলে তার দুটি প্রতিষ্ঠানকেই এই টেন্ডারে রেসপন্স করা হয়েছে। ২০২৪-২৬ অর্থবছরে ১১২৪৯৭৯নং এলটিএম আইডিতে পূর্বের ন্যায় একই সংখ্যক সিডিউল বিক্রি ও জমা হলেও রেসপন্স করা হযেছে মাত্র ১টিতে। ভাগ্যমান এই ঠিকাদারের নামে অবনি করপোরেশন। একই অর্থবছরে ১১২৫১৩৩নং এলটিএম আইডিতে ১০টি সিডিউল বিক্রি ৬টি জমা হলেও রেসপন্স করা হযেছে মাত্র ১টিতে।
ভাগ্যমান এই ঠিকাদারের নামে প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড। একই অর্থবছরে ১১২৫১৩৪নং এলটিএম আইডিতে ১২টি সিডিউল বিক্রি ৯টি জমা হলেও মাত্র ১টিতে রেসপন্স করে প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডকে কাজ পাইয়ে দেওয়া হয়েছে। একই অর্থবছরে ১১২৪৭৮৮নং এলটিএম আইডিতে ১২টি সিডিউল বিক্রি ৮টি জমা হলেও মাত্র ১টিতে রেসপন্স করে কাজ পাইয়ে দেওয়া হয় হরিজন টেকনো এলটিডিকে। একই অর্থবছরে ১১২৯৮২৭নং এলটিএম আইডিতে ৪টি করে সিডিউল বিক্রি ও জমা হলেও মাত্র ১টিতে রেসপন্স করে কাজ পাইয়ে দেওয়া হয় ডেফডিল ইলেকট্রি কোম্পানী লিমিটেডকে। একই অর্থবছরে ১১২৯৮২৬ ও ১১২৯৮২৮নং এলটিএম আইডিতে একই প্রক্রিয়ায় একই প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়া হয়। একই অর্থবছরে ১১৩০০৬৭ ও ১১৩০০৬৬নং এলটিএম আইডিতে ৪টি করে সিডিউল বিক্রি ও জমা হলেও মাত্র ১টিতে রেসপন্স করে উভয় গ্রæপে কাজ পাইয়ে দেওয়া হয় সিপিডিএল এলটিডিকে। দুর্নীতি আর লুটপাটে কারামতি ঘটাতে গিয়ে টেন্ডার প্রক্রিয়ায় এভাবে অসংখ্য জাল-জালিয়াতির আশ্রয় নিয়েছেন প্রকৌশলী হাসান ইবনে কামাল।
বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য হাসান ইবনে কামালের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করলেও কোন রেসপন্স পাওয়া যায়নি।























