ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐক্যে মতপার্থক্য, জামায়াতের সিদ্ধান্তে এনসিপির আপত্তি ক্ষমতা হারিয়ে দেশে ফিরতে পারেননি যেসব নেতা ১৫ বছর পর শাহরুখ-কারিনা, ‘কিং’-এ নতুন চমক ১৬ ডিসেম্বর দেশে ফিরবেন শেখ হাসিনা? দাবি বাহাউদ্দিন নাছিমের চৌমুহনীতে ৭০০ কোটি টাকায় বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা জিল বাংলা সুগার মিলে ৬৯তম আখ মাড়াই মৌসুম শুরু, চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ৫,৩৯০ টন বাংলাদেশের মাটিতে স্বৈরাচারের ফেরার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামপুরে স্বর্ণের দোকানে হামলা, স্বর্ণকারের মৃত্যু; আটক ১ শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৭ মৃত্যু, নতুন আক্রান্ত ১,৩৫১

বালু সিন্ডিকেটের নিয়ন্ত্রক স্বেচ্ছাসেবকদলের নেতা ঝলক ও বাতেন

বিশেষ প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:০০:১৮ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১২১৯ বার পড়া হয়েছে

টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি তারিকুল ইসলাম খান ঝলক (বামে), জেলা ছাত্রদলের সদস্য সচিব এম এ বাতেন (ডানে)-ছবি বাংলা টাইমস

বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইলের কালীহাতিতে দিনরাত চলছে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন। কোনোরকম রাখঢাক ছাড়াই যমুনা সেতু পূর্ব থানা ঘাটে রমরমা বালু ও মাটির অবৈধ ব্যবসা। কোটি টাকার বালু ও মাটি সিন্ডিকেটের নিয়ন্ত্রক টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি তারিকুল ইসলাম খান ঝলক এবং জেলা ছাত্রদলের সদস্য সচিব এম এ বাতেন। রাজনৈতিক দলের প্রভাব ও প্রশাসনকে ম্যানেজ করে অবৈধভাবে বালু ও মাটি ব্যবসার কর্মযজ্ঞ প্রকাশ্যে চললেও কোনো ব্যবস্থা নেওয়া হয় না। অভিযোগ রয়েছে, নির্বিঘ্নে অবৈধভাবে বালু তোলার কাজ চালাতে জেলা ও উপজেলা পর্যায়ের অনেক বিএনপি নেতাও মাসোহারা নিয়ে থাকেন। অনুসন্ধানী প্রতিবেদনের চার পর্বের দ্বিতীয় পর্ব আজ প্রকাশিত হলো। পরের প্রতিবেদনগুলো দেখতে বাংলা টাইমস-এর সাথে থাকুন।

tangail

তবে অভিযোগ অস্বীকার করেছেন টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি তারিকুল ইসলাম খান ঝলক এবং জেলা ছাত্রদলের সদস্য সচিব এম এ বাতেন। তাদেরর দাবি, অবৈধ এই কার্যক্রমের তারা জড়িত নয়। বরং এ ধরনের কাজের অভিযোগ পেলে তারা বাধা দেয়।

আরও পড়ুন : কালীহাতিতে রাজনৈতিক রোষানলে বিএনপির ত্যাগীরা, ফ্যাসিস্টরা পুনর্বাসিত

স্থানীয়রা জানিয়েছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ-এর সময় কালীহাতি উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতা আব্দুল হাই আকন্দ ও তার ভাই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কর্মী সোলায়মান হোসেন অবৈধভাবে বালু ও মাটির ব্যবসা করে শত শত কোটি টাকা কামিয়েছে। ৫ আগস্টের ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরে গোহালিয়াবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাই আকন্দর গ্রেপ্তার হওয়ার পর তার ভাই সোলায়মান আকন্দ ব্যবসার দায়িত্ব নেন। সোলায়মান আকন্দ ছাত্রলীগের খোলস পাল্টে এখন ছাত্রদলের কর্মী হয়ে গেছেন।

tangail 2 1

স্থানীদের সাথে কথা বলে জানা গেছে, উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে তা বিক্রি করছে, ছাত্রদল, যুবদল, আওয়ামী লীগ, বিএনপির ব্যানারে থাকা একাধিক নেতারা। এতে একদিকে যেমন সরকার বিপুল রাজস্ব হারাচ্ছে, তেমনি ঝুঁকির মুখে পড়েছে এলাকার রাস্তা-ঘাট, ফসলি জমি, গাছপালা ও স্থানীয় বিভিন্ন স্থাপনা। প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই প্রকাশ্যে এই অবৈধ বালু ব্যবসা চালিয়ে যাচ্ছে তারা। এসব অপকর্মের আশ্রয়দাতা বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো-এমন অভিযোগ করেন স্থানীয়রা।

কালীহাতি ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৩ সেপ্টেম্বর এলেংগা পৌরসভার মহেলা গ্রামে অবৈধভাবে মাটি কেটে বিক্রির অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় বালুমাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন ২০২৩ অনুযায়ী তোফাজ্জেল হোসেন নামক এক ব্যাক্তিকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এর আগে একই মাসের ২০ তারিখ এলেঙ্গা পৌরসভার ভাবলা ঘাট সংলগ্ন এলাকায় জনগনের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ও জনদুর্ভোগ সৃষ্টি করে বালু বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

tangail 1

এছাড়া গত ১৫ সেপ্টেম্বর কালীহাতি উপজেলার এলেঙ্গা পৌরসভার ভাবলা ঘাট সংলগ্ন এলাকায় বালু বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ওই অভিযানে ৪ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়াও নারান্দিয়া ইউনিয়নের লুহুরিয়া এলাকায় অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনে একটি ড্রেজার মেশিন ও আনুমানিক ৫০০ মিটার পাইপ বিনষ্ট করা হয়।

তার আগে ১১ সেপ্টেম্বর কালীহাতি উপজেলার সল্লা ইউনিয়নের সল্লা এলাকায় জনগণের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ও জনদুর্ভোগ সৃষ্টি করে বালু বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

image 2025 09 27 125951655

এদিকে, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষেত্রেও বিস্তর অভিযোগ স্থানীয়দের। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যম্যে জেল-জরিমানা করা হলেও অদৃশ্য কারণে প্রায়ই দণ্ডিত ব্যক্তির নাম প্রকাশ করা হয় না। যমুনার থানার পশ্চিম পাশে নিষিদ্ধ আওয়ামী লীগের চেয়ারম্যান আব্দুল হাই আকন্দর বালু মহাল এখন পরিচালনা করে তারই ভাই নিষিদ্ধ সংগঠনে ছাত্রলীগের কর্মী সোলায়মান আকন্দ। তবে অদৃশ্য কারনে তার বালু মহালে কোন অভিযান চালানো হয় না। এনিয়েও ইউএনওর বিরুদ্ধে বিতর্কের সৃষ্টি হয়েছে। অন্যসব বালু মহালে অভিযান হলেও সোলায়মানের বালু মহালে অভিযান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। অথচ, যমুনার থানার পশ্চিম পাশ থেকে হাজার হাজার ট্রাক বালু বহন ও বিক্রি করা হচ্ছে।

এসব বিষয়ে কালীহাতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খায়রুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হয়। তিনি ফোন রিসিভ না করায় কথা বলা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বালু সিন্ডিকেটের নিয়ন্ত্রক স্বেচ্ছাসেবকদলের নেতা ঝলক ও বাতেন

সংবাদ প্রকাশের সময় : ০১:০০:১৮ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫