ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

কালীহাতিতে রাজনৈতিক রোষানলে বিএনপির ত্যাগীরা, ফ্যাসিস্টরা পুনর্বাসিত

জয়নাল আবেদিন
  • সংবাদ প্রকাশের সময় : ০১:০৭:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১০০৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর অনুপ্রবেশ ঠেকাতে দলীয়ভাবে কঠোর অবস্থান নিলেও সুবিধা নিয়ে সুযোগ সন্ধানী বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগ নেতাকর্মীদের পুনর্বাসন করছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে দুঃসময়ে নেতাকর্মীদের পাশে দাঁড়ানো নেতারা পদপদবি হারিয়ে কোণঠাসা হয়ে পড়েছেন। অনুসন্ধানী প্রতিবেদনের চার পর্বের প্রথম পর্ব আজ প্রকাশিত হলো। পরের প্রতিবেদনগুলো দেখতে বাংলা টাইমস-এর সাথে থাকুন।

জানা গেছে, টাঙ্গাইলের কালীহাতি উপজেলায় বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটোর নির্দেশে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিএনপিতে পুনর্বাসিত করা হচ্ছে। আর তার ছত্রছায়ায় থেকে সহযোগী হিসে কাজ করছে টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি তারিকুল ইসলাম খান ঝলক এবং জেলা ছাত্রদলের সদস্য সচিব এম এ বাতেন।

WhatsApp Image 2025 09 04 at 14.02.58

অভিযোগ রয়েছে, ৫ আগস্টের পর টাকার বিনিময়ে কালীহাতি বিএনপিতে চলছে আওয়ামী লীগ ঢোকানোর প্রতিযোগিতা! সেই সাথে চলছে ত্যাগীদের অবমূল্যায়ন। কমিটিতে নব্য বিএনপি ও ফ্যাসিস্টরা অগ্রাধিকার পাচ্ছে। এ নিয়ে জেলার স্থানীয় রাজনীতিতে অস্থিরতা চলছে। অভিযোগ স্থানীয় নেতাকর্মীদের, বিএনপি নেতা বেনজীর আহমেদ টিটোর রাজনৈতিক রোষানলে ত্যাগীরা। ফলে নিবেদিত নেতাকর্মীরা রাজনীতি ছেড়ে দিতে চাচ্ছেন। এমন ঘটনায় তোলপাড় টাঙ্গাইল জেলার কালীহাতি উপজেলা। এ নিয়ে চরম ক্ষুব্ধ ত্যাগী নেতাকর্মীরা।

তাদের অভিযোগ- দলের কমিটিতে এখন নব্য বিএনপি ও আওয়ামী লীগের সাবেক নেতাকর্মীরা টাকার বিনিময়ে জায়গা পেয়েছে। তাদের প্রশ্ন ফ্যাসিস্টরা বিএনপির কমিটিতে কীভাবে এলো।

স্থানীয় বিএনপির একাধিক নেতাকর্মী জানান, বিগত দিনে যারা রাজপথে ছিল তারা এখন নব্য বিএনপি ও ফ্যাসিস্টদের কাছে বৈষম্যের শিকার হচ্ছে। জুলাই আন্দোলনে জীবন বাজি রেখে ফ্যাসিস্টদের বিদায় করলেও আমাদের কোন মূল্যায়ন হয়নি। বরং ফ্যাসিস্টদের পুনর্বাসন করা হচ্ছে। বরং আওয়ামী লীগের আমলে হামলা-মামলায় জর্জরিত নেতা-কর্মীরা এখন অবমূল্যায়িত।

তারা আরও জানান, বেনজির আহমেদ টিটো নিজের স্বার্থে অদূরদর্শী সিদ্ধান্ত বাস্তবায়ন করছেন, যা বিএনপির জন্য কোনো সুফল বয়ে আনবে না। তার বিভিন্ন কর্মকাণ্ডে কালীহাতি বিএনপিতে দ্বিধাবিভক্ত করছে।

tangail 2

স্থানীয় একাধিক নেতাকর্মী ও দলীয় সূত্র জানায়, এসব অপকর্মে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত রয়েছে টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি তারিকুল ইসলাম খান ঝলক এবং জেলা ছাত্রদলের সদস্য সচিব এম এ বাতেন। মূলত তারাই আওয়ামী লীগের নেতাদের উপজেলা, পৌর ও ইউনিয়ন কমিটি গঠন করেন।

জানা যায়, কালীহাতি উপজেলা বিএনপি এখন এক নেতার হাতে। তিনি হলেন বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো। ত্যাগীদের অবমূল্যায়ন ও কমিটি বাণিজ্যে নেমেছেন বলে একাধিক সূত্রে তথ্যপ্রমাণ পাওয়া গেছে। এ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে অভিযোগ করেছেন বলে সূত্র জানায়।

তথ্যানুসন্ধানে জানা গেছে, টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান ফ্যাসিস আওয়ামী লীগ নেতা আব্দুল হাই আকন্দর ভাই নিষিদ্ধ সংগঠনে ছাত্রলীগের সাবেক কর্মী সোলায়মান আকন্দ বিএনপির নেতার ছত্র ছায়ায়া রমরমা মাটির ব্যবসা করছে। সরেজমিনে দেখা যায়, যমুনা সেতু পূর্ব থানা ঘাটে রমরমা বালু ও মাটির ব্যবসা করছে।

স্থানীয় এলাকাবাসী জানায়, ফ্যাসিস আওয়ামী লীগ-এর সময় গোহালিয়াবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান ফ্যাসিস আওয়ামী লীগ নেতা আব্দুল হাই আকন্দ ও তার ভাই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কর্মী সোলায়মান হোসেন এলাকাবাসীকে জিম্মি করে এলাকায় সত্রাস-এর রাজত্ব কায়েম করে মাটির ব্যবসা করে শত শত কোটি টাকা কামিয়েছে। ৫ আগস্টের ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরে গোহালিয়াবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান ফ্যাসিস আওয়ামী লীগ নেতা আব্দুল হাই আকন্দর গ্রেপ্তার হওয়ার পর তার ভাই সোলায়মান আকন্দ ব্যবসার দায়িত্ব নেন। সোলায়মান আকন্দ ছাত্রলীগ কর্মী থেকে এখন ছাত্রদলের কর্মী হয়ে গেছে।

IMG 20250916 012335

স্থানীয়রা জানায়, সোলায়মান আকন্দ এখন কালিহাতীর এমপি মনোনয়ন প্রত্যাশি কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটুর লোক। সোলায়মান আকন্দ প্রকাশে বলেন, আমার নেতা বেনজীর আহমেদ টিটু, আমার নেতা টাঙ্গাইল জেলা স্বেচ্ছা সেবকদলের সভাপতি তারিকুল ইসলাম খান ঝলক, আমার নেতা টাঙ্গাইল জেলা ছাত্রদলের সদস্য সচিব এম এ বাতেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্বেচ্ছাসেবক দলের সভাপতি তারিকুল ইসলাম খান ঝলক বলেন, দলে কাউকে পুনর্বাসন করা হচ্ছে না। সোলায়মান বৈধভাবে মাটি-বালুর ব্যবসা করছে বলেও দাবি করেন তিনি।

এদিকে, টাঙ্গাইল জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভ বলেন, দলে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেয়া হচ্ছে। সোলায়মানের বিষয়টি জানা নেই, খোাঁজ-খবর নিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও কালীহাতি আসনে সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বেনজীর আহমেদ টিটোর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, দলের নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে তার দ্বায়ভার দল নেবে না। অবৈধভাবে বালু ব্যবসায় বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে স্থানীয় ইউএনওর সাথে লিখিতভাবে জানানো হয়েছে।

কালিহাতী উপজেলার বিএনপির সাবেক সভাপতি লুৎফর রহমান মতিন বাংলা টাইমসকে বলেন, দলের নাম ব্যবহার করে অপকর্ম করার সুযোগ নেই। দলীয় শৃঙ্গলা ভঙ্গ করলে দল থেকে ব্যবস্থা নিবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কালীহাতিতে রাজনৈতিক রোষানলে বিএনপির ত্যাগীরা, ফ্যাসিস্টরা পুনর্বাসিত

সংবাদ প্রকাশের সময় : ০১:০৭:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫