ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সভাপতি রফিকুল , সেক্রেটারী তরিকুল

ঝিকরগাছা প্রেসক্লাবের কমিটি ঘোষণা

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১১:০০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫ ১৮১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিকরগাছা প্রেসক্লাবের ১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় প্রেসক্লাব কার্যালয়ে এক সভায় সর্বসম্মতিক্রমে উপস্থিত সকল সদস্যদের মতামতের ভিত্তিতে পূর্বে ঘোষিত সভাপতি মো. রফিকুল ইসলামকে সভাপতি ও মো. তরিকুল ইসলামকে সেক্রেটারী রেখেই কমিটির ঘোষণা দেন, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মো. আবুল কাশেম।

নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন-সিনি.সহ-সভাপতি মো. নজরুল ইসলাম বাবুল, সহ-সভাপতি মো. আতাউর রহমান জসি, সহ-সভাপতি আবুল কাশেম, যুগ্ন-সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান কামাল, যুগ্ন-সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক তারিক মোহাম্মদ, দপ্তর সম্পাদক কে এম ইদ্রিস আলী কোষাধক্ষ্য মো. আবিদুর রহমান, এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শাহিনুর রহমান।

ঝিকরগাছা প্রেসক্লাবে সাধারণ সভায় সভাপতিত্ব করেন-ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম। সভার শুরুতে প্রেসক্লাবের সেক্রেটারী তরিকুল ইসলাম সংগঠনের আয়-ব্যয়ের হিসাব প্রদান করেন। এছাড়া উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে প্রেসক্লাবের চলমান উন্নয়ন কাজে জামায়াতের মনোনিত এমপি প্রার্থী মোসলেহ উদ্দিন ফরিদ সাহেবের দেয়া ২লাখ টাকার নগদ অর্থ খরচে নবনির্বাচিত কোষাধ্যক্ষ আবিদুর রহমানকে প্রধান করে ৫সদস্য বিশিষ্ট কমিটি গঠনপূর্বক উক্ত সভায় অর্থদাতাকে সর্বসম্মতিক্রমে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

৫ সদস্য কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি আতাউর রহমান জসি, সাংগঠনিক সম্পাদক তারিক মোহাম্মদ, যুগ্ম-সম্পাদক কামরুজ্জামান কামাল, দপ্তর সম্পাদক কে এম ইদ্রিস আলী এবং সার্বিক মনিটরিংয়ে থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা আমির মাওলানা আব্দুল আলিম, প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম ও সেক্রেটারী তরিকুল ইসলাম।

এছাড়া সাংবাদিকদের জন্য কল্যান ফান্ড গঠন, যৌথ ব্যাংক হিসাবের (অপারেটর) পরিবর্তন, প্রেসক্লাবে অনিয়মিত, নিস্ক্রিয় ও শৃংঙ্খলা বিরোধীদের সদস্যপদ বাতিল ও নতুন সদস্য পদ প্রদানের ক্ষেত্রে প্রেসক্লাবে নিয়মিত পত্রিকা প্রদানসহ পত্রিকার দপ্তর কর্তৃক নিয়োগপত্র থাকা বাধ্যতামুলক থাকার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

ঝিকরগাছা প্রেসক্লাবের প্রয়াত সদস্য সাবেক সভাপতি মরহুম আব্দুস সোহবান, সাবেক সভাপতি মরহুম খন্দকার বশীর আহম্মেদ,সাবেক সেক্রেটারী কাজী আব্দুস সামাদ, সাবেক সদস্য হযরত আলী ও মেহেদী হাসান নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও গুরুতর অসুস্থ সাবেক সভাপতি শাহাদৎ হোসেন কাবিল, সাবেক সভাপতি একরামুল্লাহ স্বপণ, যুগ্ম-সম্পাদক ইসমাইল হোসেন ও সদস্য রেজোয়ান বাপ্পিসহ বিপদগ্রস্থ, অসুস্থ সাংবাদিকদের সুস্থতা কামনা করা হয়।

এসময় নতুন কমিটির নেতৃবৃন্দ বলেন, ঝিকরগাছায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা, সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা এবং সামাজিক উন্নয়নে প্রেসক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে স্থানীয় সমস্যা তুলে ধরতে ও পেশাগত মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সভাপতি রফিকুল , সেক্রেটারী তরিকুল

ঝিকরগাছা প্রেসক্লাবের কমিটি ঘোষণা

সংবাদ প্রকাশের সময় : ১১:০০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫